Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

মেলবোর্নে ইস্পাতের ক্ষয় রোধে গবেষণায় সাফল্য পেয়েছেন বাংলাদেশী গবেষক

Sanjid Patwary.jpeg

আন্তর্জাতিক শিক্ষার্থী, যারা অস্ট্রেলিয়ায় পড়তে চান, তাদের উদ্দেশে সানজিদ বলেন, অস্ট্রেলিয়ায় পিএইচডি পর্যায়ে গবেষণার অনেক সুযোগ আছে, স্কলারশিপও পাওয়া যায়। তবে, এখানে মাস্টার্স পর্যায়ে সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে কম। তিনি জোর দেন যে, যে-কোনো দেশে মাস্টার্স সম্পন্ন করে অস্ট্রেলিয়ায় পিএইচডি কোর্সের জন্য আবেদন করা যাবে। আর, মাস্টার্স পর্যায়ে দুই-একটি প্রকাশনা থাকাটা ভাল হবে। Credit: Sanjid Patwary

সম্প্রতি ইস্পাতের ক্ষয় রোধে গবেষণায় সাফল্য পেয়েছেন মেলবোর্নের আর-এম-আই-টি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং-এর লেকচারার সানজিদ আহমেদ পাটওয়ারী। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।


Published

By Sikder Taher Ahmad

Source: SBS



Share this with family and friends


সম্প্রতি ইস্পাতের ক্ষয় রোধে গবেষণায় সাফল্য পেয়েছেন মেলবোর্নের আর-এম-আই-টি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং-এর লেকচারার সানজিদ আহমেদ পাটওয়ারী। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।


ড. সানজিদ আহমেদ পাটওয়ারীর জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। তবে, পড়াশোনা করেছেন নারায়ণগঞ্জ, ঢাকা, রিয়াদ, মালয়শিয়া এবং অস্ট্রেলিয়ায়।

বুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের এই শিক্ষার্থী মালয়েশিয়ায় মাস্টার্স করার পর, অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটিতে কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন।

তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ইস্পাতের মরিচা রোধ করা নিয়ে। সানজিদ বলেন,

“আমার মূল কাজ ছিল মাইল্ড স্টিল, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু পৃথিবীতে, সেটার মরিচা রোধ করা।”

“মূল টার্গেট ছিল মাইল্ড স্টিলের উপর গ্রাফিন দিয়ে একটি কোটিং করা। কারণ, গ্রাফিন একটা অনেক নোবেল মেটেরিয়াল, যেটা ক্ষয়প্রাপ্ত হয় না।”

“কিন্তু, এখানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে, মাইল্ড স্টিলের উপর গ্রাফিন গ্রো করা যায় না।”

তিনি আরও বলেন,

“এর আগে মাইল্ড স্টিলের উপরে গ্রাফিন গ্রো করা সম্ভব হয় নি।”

এই গবেষণায় সাফল্য লাভের পর, মনাশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটি প্যাটেন্ট করে, বলেন সানজিদ।

আন্তর্জাতিক শিক্ষার্থী, যারা অস্ট্রেলিয়ায় পড়তে চান, তাদের উদ্দেশে সানজিদ বলেন, অস্ট্রেলিয়ায় পিএইচডি পর্যায়ে গবেষণার অনেক সুযোগ আছে, স্কলারশিপও পাওয়া যায়। তবে, এখানে মাস্টার্স পর্যায়ে সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে কম। তিনি জোর দেন যে, যে-কোনো দেশে মাস্টার্স সম্পন্ন করে অস্ট্রেলিয়ায় পিএইচডি কোর্সের জন্য আবেদন করা যাবে। আর, মাস্টার্স পর্যায়ে দুই-একটি প্রকাশনা থাকাটা ভাল হবে।

ড. সানজিদ আহমেদ পাটওয়ারীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now