Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

তাসকিন রহমানঃ ঢাকায় রোমিও, কলকাতায় ভিলেন

Taskeen Rahman

Taskeen Rahman in a scene of the film "Jodi Ekdin". Source: Riaz Ahmmed- Supplied

ঢালিউডের গ্ল্যামারাস ভিলেন তাসকিন রহমান। দুই বাংলাতেই পার করছেন ব্যস্ত সময়। 'যদি একদিন' এবং ‘সুলতান’- ছবির শুটিং শেষে সোমবার সিডনী ফিরেছেন তাসকিন। এসবিএস বাংলার সঙ্গে কথোপকথনে, চলচিত্রে ব্যস্ততা, ঢাকা- কলকাতার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন সিডনী প্রবাসী বাংলাদেশি অস্ট্রেলিয়ান তাসকিন রহমান। পুরো কথোপকথন শুনতে উপরের লিঙ্কে ক্লিক করুন।

Published

Updated

By Hasan Tariq

Presented by Hasan Tariq

Source: SBS

Share this with family and friends

ঢালিউডের গ্ল্যামারাস ভিলেন তাসকিন রহমান। দুই বাংলাতেই পার করছেন ব্যস্ত সময়। 'যদি একদিন' এবং ‘সুলতান’- ছবির শুটিং শেষে সোমবার সিডনী ফিরেছেন তাসকিন। এসবিএস বাংলার সঙ্গে কথোপকথনে, চলচিত্রে ব্যস্ততা, ঢাকা- কলকাতার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন সিডনী প্রবাসী বাংলাদেশি অস্ট্রেলিয়ান তাসকিন রহমান। পুরো কথোপকথন শুনতে উপরের লিঙ্কে ক্লিক করুন।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে 'সুলতান' ছবিটি প্রযোজনা করছে ভারতের কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস ও সুরিন্দার ফিল্মস। এতে ওপার বাংলার সুপারস্টার জিৎ এর সঙ্গে টেক্কা দিচ্ছেন তাসকিন। 

এদিকে ঢাকায় শুরু হয়েছে, মোস্তফা কামাল রাজের 'যদি একদিন' সিনেমার শুটিং। যাতে 'রোমিও' তাসকিনকে খুঁজে পাবে দর্শক।  

গত বছরের শেষের দিকে মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি। যাতে খলনায়ক চরিত্রে অভিনয় করে স্পটলাইটে চলে আসেন তাসকিন। বাগিয়ে নেন, ‘তারকা জরিপ’ বিভাগে এ বছরের মেরিল- প্রথম আলো সেরা নবাগত অভিনয়শিল্পীর পুরষ্কার।

Bangladeshi Actor
Taskeen Rahman won the best actor award in the audience polls. Source: Taskeen Rahman- Supplied

"আমি বিশ্বাস করি না যে, ক্যামেরার সামনে দাঁড়ালেই ওই চরিত্রে ঢুকা যায় বা পুরোটাই দেয়া যায়। একজন অভিনেতা হিসেবে আমার কাছে, আত্মতৃপ্তিটাই জরুরী। যতক্ষণ না আমি তা পাচ্ছি, ততক্ষণ আমি আমার সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করি," বলেছেন তাসকিন। 

Taskeen Rahman
Taskeen Rahman. Source: Riaz Ahmmed- Supplied

Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now