Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

টেনিসের জটিল স্কোরিং সিস্টেম খেলাটিকে আরো উপভোগ্য করে তুলেছে: সুমন মাজহার

World Number One Novak Djokovic has qualified for the Australian Open quarter-finals

World Number One Novak Djokovic has qualified for the Australian Open quarter-finals Source: AP Photo/Andy Brownbill

কোভিড ১৯ পরিস্থিতির কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছে অনেক নিয়ম মেনে। তারপরেও এই টুর্নামেন্ট নিয়ে উৎসাহের কমতি নেই টেনিসপ্রেমীদের মধ্যে। বাংলাদেশে টেনিসের প্রচলন তুলনামূলকভাবে কম হলেও খেলাটি পছন্দ করেন অনেকে, এছাড়া বাংলাদেশের গণমাধ্যমেও খেলাটি বেশ প্রচার পায়।


Published

By Shahan Alam

Presented by Shahan Alam

Source: SBS



Share this with family and friends


কোভিড ১৯ পরিস্থিতির কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছে অনেক নিয়ম মেনে। তারপরেও এই টুর্নামেন্ট নিয়ে উৎসাহের কমতি নেই টেনিসপ্রেমীদের মধ্যে। বাংলাদেশে টেনিসের প্রচলন তুলনামূলকভাবে কম হলেও খেলাটি পছন্দ করেন অনেকে, এছাড়া বাংলাদেশের গণমাধ্যমেও খেলাটি বেশ প্রচার পায়।


ব্যতিক্রম নন মেলবোর্ন প্রবাসী বাংলাভাষীরাও। খেলাটি কেন জনপ্রিয়, এবারের আসরে কে ফেবারিট এসব নিয়ে এসবিএস বাংলা কথা বলেছে একজন টেনিসপ্রেমী এবং বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনের এক সময়ের পরিচিত মুখ সুমন মাজহারের সাথে।


গুরুত্বপূর্ণ দিক

  • পুরুষদের গ্রূপে বরাবরের মত নোভাক জোকোভিচই সবচেয়ে ফেভারিট, তাছাড়া রাফায়েল নাদালও আলোচনায় থাকবেন।
  • নারীদের গ্রূপে অস্ট্রেলিয়ান অ্যাশ বারটি ছাড়াও সোফিয়া কেনিন হবেন শক্ত প্রতিদ্বন্দ্বী।
  • টেনিস খেলার কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, এর স্কোরিং সিস্টেম বেশ জটিল, আর এই জটিলতাই খেলাটিকে উপভোগ্য করে তুলেছে।
Suman Mazhar
Suman Mazhar Source: Suman Mazhar

সুমন মাজহার বলেন, টেনিস টুর্নামেন্ট নিয়ে প্রথমে অনিশ্চয়তা থাকলেও এটি নিয়ম মেনে শুরু হয়েছে, এটা অনেক তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, অস্ট্রেলিয়ান ওপেন পৃথিবীর চারটি গ্রান্ড স্ল্যামের একটি, এই টুর্নামেন্টে আছে বিপুল অংকের প্রাইজ মানি। তাই এই টুর্নামেন্টের প্রতি অনেকেরই আগ্রহ।

সুমন মাজহারের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

আরো দেখুন:


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now