Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

অস্ট্রেলিয়ায় বুশফায়ার ও বজ্রসহ ঝড়ে হাঁপানি বৃদ্ধি পেতে পারে

Warning to asthma sufferers amid bushfires, thunderstorms

Smoke haze drifts over the CBD in Sydney, Wednesday, October 30, 2019. (AAP Image/Steven Saphore) Source: AAP

অস্ট্রেলিয়ায় আবহাওয়ার পরিবর্তনের ফলে মারাত্মক হাঁপানির প্রাদূর্ভাব হতে পারে। বজ্রসহ ঝড়-বৃষ্টির ফলে বায়ুমণ্ডলে পলেন কাউন্ট বা পরাগ-গণনা বৃদ্ধি পেতে পারে। দেশ জুড়ে তাই সিভিয়ার অ্যাজমা ওয়ার্নিং দেওয়া হয়েছে। এদিকে, সিডনিতে ধোঁয়াটে ভাব এই উইকএন্ডেও থাকবে।


Published

By Gloria Kalache

Presented by Sikder Taher Ahmad

Source: SBS




Share this with family and friends


অস্ট্রেলিয়ায় আবহাওয়ার পরিবর্তনের ফলে মারাত্মক হাঁপানির প্রাদূর্ভাব হতে পারে। বজ্রসহ ঝড়-বৃষ্টির ফলে বায়ুমণ্ডলে পলেন কাউন্ট বা পরাগ-গণনা বৃদ্ধি পেতে পারে। দেশ জুড়ে তাই সিভিয়ার অ্যাজমা ওয়ার্নিং দেওয়া হয়েছে। এদিকে, সিডনিতে ধোঁয়াটে ভাব এই উইকএন্ডেও থাকবে।


বায়ুদূষণ হলে জুলিয়া ওভেনসের খুব সমস্যা হয়।

এ বছরের শুরুর দিকে ভিক্টোরিয়ার Gippsland  রিজিওনের  Grantville বুশফায়ারের সময়ে তিনি বায়ুদূষণের কুফল অনুভব করেন। যদিও তিনি সেই অঞ্চল থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন।

বৃহত্তর সিডনি অঞ্চলে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রায় ৭০টি স্থানে বুশফায়ারের ঘটনা ঘটেছে। বায়ুদূষণযু্ক্ত অঞ্চলের অধিবাসীদেরকে তাই বলা হয়েছে আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত ঘরে থাকতে।

মেলবোর্ন এবং ভিক্টোরিয়া রাজ্যের কয়েকটি অঞ্চলে যাদের হাঁপানি কিংবা হে-ফিভার রয়েছে তাদেরকে বজ্রসহ ঝড়ের ব্যাপারে সতর্ক করা হয়েছে। কারণ, এর ফলে হাঁপানি এবং হে-ফিভারে আক্রান্ত হওয়ার জোরালো সম্ভাবনা থাকে।

অস্ট্রেলিয়ায় প্রতি নয় জনে একজন এসব রোগে আক্রান্ত হন। অ্যাজমা অস্ট্রেলিয়ার সিইও মিশেল গোল্ডম্যান মনে করেন, এ বিষয়ে মানুষকে সতর্ক করা দরকার।

ইউনিভার্সিটি অফ তাসমানিয়ার গবেষকরা বলেন, হাঁপানির আক্রমণের সঙ্গে বুশফায়ারের পরিষ্কার সম্পর্ক তারা শনাক্ত করতে পেরেছেন।

এই গবেষণায় আরও দেখা গেছে, নারীরাই এর বেশি শিকার হন, বিশেষত যাদের বয়স ৬৫ বছরের বেশি এবং যাদের আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now