মাননীয় হাইকমিশনার তাঁর রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় অতিবাহিত করেন।
অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। পরবর্তীতে হোবার্ট বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাকিব আবদুল্লাহ স্বাগত বক্তব্য প্রদান করেন।
তিনি মাননীয় হাইকমিশনারকে আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্যে তিনি প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে নতুন অভিবাসীদের নানাবিধ সাধারণ সমস্যার বিষয় তুলে ধরেন এবং টাসমানিয়ায় অস্থায়ী কনস্যুলার সেবা চালুর সম্ভাবনা বিবেচনার জন্য অনুরোধ জানান।
মাননীয় হাইকমিশনার তাঁর বক্তব্যে উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং বাস্তবতা ও সম্ভাবনার ভিত্তিতে তা বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তিনি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত কমিউনিটি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে মাননীয় হাইকমিশনার স্থানীয় বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় তিনি তাদের অভিজ্ঞতা, উদ্যোগ এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে অবগত হন।
অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সকলের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে অনিক শুভ এসবিএস বাংলাকে বলেন, এ ধরনের আয়োজন কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।
Follow SBS Bangla on FACEBOOK.
এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
SKIP ADVERTISEMENTAdvertisement
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
Read more about SBS’s use of AI
