A woman wearing blue glasses and a denim jacket is sitting in a studio.
A woman wearing blue glasses and a denim jacket is sitting in a studio.

Obituary

রোডা রবার্টস এও: যে সাংস্কৃতিক সংগ্রামী নারী জাতিকে বদলে দিয়েছেন

রোডা রবার্টস ছিলেন একজন অগ্রণী সাংবাদিক, প্রযোজক, সম্প্রচারক, অভিনেত্রী এবং আর্টিস্টিক ডিরেক্টর, যিনি মিডিয়া, পারফর্মিং এবং সৃজনশীল শিল্প খাতগুলোকে পরিবর্তিত করেছেন।

Published

Updated

By John-Paul Janke, Cameron Carr
Presented by Sikder Taher Ahmad
Source: SBS
Image: Rhoda Roberts received an Order of Australia in 2016 for distinguished service to the performing arts. (SBS)

আদিবাসী সাংস্কৃতিক প্রোটোকল বিবেচনায়, রোডা রবার্টস-এর নাম, কণ্ঠ এবং ছবি ব্যবহারের জন্য অনুমতি পেয়েছে SBS/National Indigenous Television (NITV)। আমরা এটি তার ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে করছি এবং তার পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখছি।

ফার্স্ট নেশনসের পথপ্রদর্শক এবং মিডিয়া, পারফর্মিং এবং সৃজনশীল শিল্প খাতে একজন আইকন রোডা রবার্টস ৬৬ বছর বয়সে মারা গেছেন।

একটি বিরল ধরনের ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে স্বল্প সময়ের লড়াই শেষে তিনি শনিবার (২১ মার্চ) বিকেলে নিজ ভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময়ে পরিবারের সদস্যরা তাকে ঘিরে ছিল।

উত্তর নিউ সাউথ ওয়েলসের বানজালুং জাতির একজন উইডজাবুল উইয়াবাল নারী হিসেবে, তিনি আদিবাসী সংস্কৃতি, সঙ্গীত, শিল্পকলা, গল্প, ইতিহাস এবং ভাষাকে দেশব্যাপী এবং বিশ্বব্যাপী প্রচার ও উপস্থাপনে বিশাল অবদান রেখেছেন।

পারফর্মিং আর্টসে তিনি দৃশ্যপট পুনঃসংজ্ঞায়িত করতে সহায়তা করেছেন, Radiance (১৯৯৩) এর মতো গুরুত্বপূর্ণ প্রযোজনায় কাজ এবং অভিনয় করে—যা সমসাময়িক ব্ল্যাক থিয়েটারের একটি মানদণ্ড স্থাপন করে।

তার প্রজন্মের একটি সংজ্ঞায়িত কণ্ঠ হিসেবে, তার সৃজনশীল প্রতিভা বিশ্বের বৃহত্তম মঞ্চগুলোতেও প্রকাশ পেয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক দর্শকদের কাছে আদিবাসী সংস্কৃতির উপস্থাপনাকে নতুন আঙ্গিকে গড়ে তুলেছে।

তিনি Awakening—Sydney 2000 Olympic Games Opening Ceremony-এর আদিবাসী অংশের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন; এছাড়া ২০০৩ সালের রাগবি বিশ্বকাপ, Vivid Sydney, Garma Festival, ২০২৩ সালের FIFA Women's World Cup 2023 Opening Ceremony, অ্যালিস স্প্রিংসে Parrtjima Festival-এ তার কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মুহূর্তগুলোকে তিনি রূপান্তরিত করেছেন।

A woman standing in front of three panels of murals outside.
Rhoda Roberts presented and produced several programs and documentaries for SBS, including Vox Populi. Source: Supplied

তিনি ২০১৬ সালে পারফর্মিং আর্টসে অসামান্য অবদান, নেতৃত্ব, প্রচারণা এবং সমসাময়িক আদিবাসী সংস্কৃতি প্রচারের জন্য Order of Australia-এ ভূষিত হন।

রবার্টস ২০২১ সাল থেকে SBS এবং National Indigenous Television (NITV)-এর প্রথম Elder in Residence হিসেবেও দায়িত্ব পালন করেন, এবং একই বছরে তিনি National Institute of Dramatic Art (NIDA)-তে ফার্স্ট নেশনস কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত হন।

তিনি Indigenous Tourism Australia, Playwriting Australia, Australian International Cultural Council (AICC), NSW Anti-Discrimination Board, Actors Equity, National Aboriginal and Islander Skills Development Association (NAISDA), NSW Australia Day Council, Wantok Music, Darling Harbour Authority, Yothu Yindi Foundation Garma Festival Board এবং Indigenous Tourism Australia-এর বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২০ সালে তাকে Screenworks-এর বোর্ডে নিযুক্ত করা হয়। এটি একটি অলাভজনক সংস্থা যা আঞ্চলিক অস্ট্রেলিয়ার স্ক্রিন ক্রিয়েটিভ এবং ক্রুদের সমর্থন ও ক্ষমতায়নে কাজ করে।

২০২২ সালে তিনি Voyages Indigenous Tourism-এর মাধ্যমে পরামর্শক হিসেবে নিযুক্ত হন, Ayers Rock Resort-এ নতুন Gallery of Central Australia (GOCA) এবং উত্তর কুইন্সল্যান্ডের Mossman Gorge Cultural Centre-এর গ্যালারির জন্য।

A photograph of a father and his daughter, posing and smiling.
A young Rhoda Roberts and her father, Pastor Frank Roberts. Source: Supplied

এই দায়িত্বে তিনি Anangu জনগোষ্ঠী এবং Voyages-এর মধ্যে পরামর্শ প্রক্রিয়া পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা শেষ পর্যন্ত Uluru-তে Wintjiri Wiru একটি দৃষ্টিনন্দন, বিশ্বে প্রথম ড্রোন, সাউন্ড ও লাইট শো বাস্তবায়নে সহায়তা করে।

২০২৪ সালের জুনে তিনি হাওয়াইতে অনুষ্ঠিত Festival of Pacific Arts and Culture-এ অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের আর্টিস্টিক ডিরেক্টর ছিলেন, যেখানে ৭০ জন ফার্স্ট নেশনস শিল্পী, পারফর্মার এবং প্র্যাকটিশনার তার নেতৃত্বে সেখানে যোগদান করেন।

রোডা রবার্টস-এর সারাজীবনের অবদানের জন্য এসবিএসের চেয়ার ড. নিকোলাস পাপাস শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, "রোডা রবার্টস সাহসী, দূরদর্শী নেতৃত্ব, দৃঢ় প্রতিশ্রুতি এবং গভীর সাংস্কৃতিক দায়িত্ববোধ নিয়ে নেতৃত্ব দিয়েছেন, যা অস্ট্রেলিয়ার সৃজনশীল ও সাংস্কৃতিক জীবনে স্থায়ী ছাপ রেখেছে। তার অবদান সংস্কৃতি, সততা এবং উদ্দেশ্যের ওপর ভিত্তি করে একটি মানদণ্ড স্থাপন করেছে।"

তিনি আরও বলেন, "তিনি ফার্স্ট নেশনস সংস্কৃতির সঙ্গে সমসাময়িক বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ার সংযোগকে শক্তিশালী করেছেন এবং এসবিএসের মধ্যে তিনি সর্বদা একটি বিশেষ স্থান অধিকার করবেন।"

"তিনি অস্ট্রেলীয় মিডিয়াতে সম্ভাবনার সীমা প্রসারিত করেছেন, এবং তার প্রভাব বছরের পর বছর এসবিএস নেটওয়ার্ক এবং বৃহত্তর শিল্প ও মিডিয়া খাতকে পরিচালিত করবে।"

রোডা রবার্টসের উদারতা এবং ফার্স্ট নেশনসের গল্প শেয়ার করার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করার কাজকে স্মরণ করেন এসবিএসের কার্যনির্বাহী পরিচালকের দায়িত্বে থাকা জেন পলফ্রেম্যান।

তিনি বলেন, "রোডা সত্যিই একজন পথপ্রদর্শক ছিলেন এবং আমাদের শিল্পক্ষেত্রে বহু প্রথমের নেতা ছিলেন, অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক দৃশ্যপটে আদিবাসী ও টোরে স্ট্রেইট দ্বীপপুঞ্জের প্রতিনিধিত্বে একটি পরিবর্তনমূলক ভূমিকা পালন করেছেন।"

তিনি আরও যোগ করেন, "এসবিএসে তার প্রভাব গভীরভাবে অনুভূত হয়, সর্বশেষ আমাদের প্রথম Elder in Residence হিসেবে, যেখানে তিনি আমাদের সংস্থার কর্মপরিকল্পনায় সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করেছেন। তার জ্ঞান, প্রজ্ঞা এবং আত্মা উদারভাবে ভাগ করে নেওয়ায়, তিনি আমাদের কাজ, নেতৃত্ব এবং গল্প বলার ধরনকে এগিয়ে নিয়ে যাবেন।"

A woman speaking while standing on a stage. She is standing in front of a screen that says: RHODA ROBERTS.
Rhoda Roberts received an Order of Australia honour in 2016 for distinguished service to the performing arts, leadership, advocacy and promoting contemporary Indigenous culture. Source: Supplied

মৃত্যুর আগে, রবার্টসকে তার কর্মজীবন এবং অবদানের জন্য প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজিও প্রশংসা করেছেন।

ডিসেম্বরে তিনি বলেন, "রোডা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যা সৃষ্টি করেছেন, অনুপ্রাণিত করেছেন এবং ভাগ করেছেন, তার জন্য।"

তিনি আরও বলেন, "আমরা আপনার অসাধারণ কর্মজীবন এবং আপনার তৈরি পথকে শ্রদ্ধা জানাই, যা আপনার পরে যারা আসবেন তাদের জন্য নির্দেশিকা হবে।"

রোডার মৃত্যুতে তার পার্টনার স্টেফান, সন্তান জ্যাক, সারাহ, এবং তার যমজ বোনের জৈবিক (বায়োলজিকাল) সন্তান এমিলি, যাকে তিনি শৈশব থেকে লালন করেছেন, পরিবার হিসেবে বেঁচে আছেন।

তার অসংখ্য সম্মাননার মধ্যে ২০১৯ সালে Ros Bower Award, ২০১৮ সালে Sue Nattrass Award, ১৯৯৮ সালে সম্প্রচারক্ষেত্রে Deadly Award, এবং ১৯৯৭ সালে Sidney Myer Facilitators Award-এ তাকে সম্মানিত করা হয়েছে।

গত বছরের জুলাই মাসে তিনি First Nations Media Awards-এ জীবনকাল অর্জন সম্মাননা (Lifetime Achievement Award) লাভ করেন।

রবার্টস অসংখ্য শিল্পী, অভিনেতা, সঙ্গীতজ্ঞ, প্রযোজক, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদের জন্য একজন মেন্টর ও বন্ধু ছিলেন।

প্রথম হিসেবে জীবনব্যাপী বিভিন্ন অর্জন

১৯৫৯ সালে নিউ সাউথ ওয়েলসে জন্মগ্রহণ করা রবার্টস ১৯৮৭ সালে প্রথম ব্ল্যাক ন্যাশনাল প্লেওরাইটস কনফারেন্সে অংশ নেন এবং ১৯৮৮ সালে Aboriginal National Theatre Trust-এর সহ-প্রতিষ্ঠাতা হন। ১৯৯৩ সালে তিনি লুইস নোরা-এর Radiance প্রযোজনায় Belvoir St Theatre-এ অভিনয় করেন—একটি প্রশংসিত নাটক যা ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ব্ল্যাক থিয়েটারের পথ প্রশস্ত করে।

১৯৯৪ সালে, তার কর্মজীবনের শীর্ষে, তিনি অভিনেতা বিল হান্টারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ১৯৯৮ সালে তারা পৃথক হন, যা বিল হান্টারের মৃত্যুর তিন বছর আগে ঘটে।

১৯৯০-এর দশকের শেষ দিকে, তিনি Sydney Olympic Games-এর আয়োজন কমিটি (SOCOG) দ্বারা বিভিন্ন আর্টিস্টিক অ্যাডভাইজারের দায়িত্বে নিযুক্ত হন। তিনি Cultural Olympiad, Festival of the Dreaming (১৯৯৭-২০০০), Sydney Dreaming ইভেন্ট, Torch Relay-তে কাজ করেন এবং Sydney Olympics Opening Ceremony-এর আদিবাসী অংশের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন—যা Awakening নামে পরিচিত ৮ মিনিটের একটি অংশ ছিল।

২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত সিডনি অপেরা হাউজে ইনডিজেনাস প্রোগ্রামিং-এর প্রধান হিসেবে রবার্টস Homeground নামে একটি বার্ষিক মুক্ত আউটডোর উৎসব প্রতিষ্ঠা করেন, যা ফার্স্ট নেশনসের সঙ্গীত, নৃত্য এবং সংস্কৃতিকে উদযাপন করে (২০১৪)। ২০১৫ সালে তিনি উৎসবে Dance Rites যুক্ত করেন।

তিনি সাপ্তাহিক জাতীয় অনুষ্ঠান Deadly Voices from the House (২০১৬) প্রযোজনা করেন, Songlines পর্যবেক্ষণ করেন—২০১৬ সালে Opera House-এর পালগুলো Indigenous শিল্পকর্মে আলোকিত করা হয়, এবং Badu Gili প্রক্ষেপণ চালু করেন—২০১৮ সালের NAIDOC সপ্তাহের আগের রাতে ওপেরা হাউজের পূর্ব Bennelong পাল প্রতিদিন ফার্স্ট নেশনস শিল্পকর্মে আলোকিত করা শুরু হয়।

A female news anchor in an orange-and-black blazer sits next to a male anchor in a suit. There's an Indigenous logo with "First in Line" written at the bottom, behind them.
Rhoda Roberts (left) was an anchor on the program First in Line, the first Indigenous current affairs program to air on Australian television.

তার আর্টসে যাত্রা সরাসরি ছিল না।

তিনি ১৯৭৯ সালে নিবন্ধিত নার্স হিসেবে স্নাতক হন এবং ১৯৮১ সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার হসপিটালে কাজের জন্য চলে যান, পাশাপাশি ইতালি, গ্রিস এবং ভারতের হাসপাতালেও কাজ করেন।

রবার্টস ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে সিডনিতে ফিরে পারফর্মিং আর্টস নিয়ে অধ্যয়ন শুরু করেন।

শীঘ্রই টেলিভিশন এবং থিয়েটারে অভিনয় করার সুযোগ আসে তার।

তিনি মিডিয়া এবং সম্প্রচারের ক্ষেত্রে একজন পথপ্রদর্শক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮৯ সালে তিনি মাইকেল জনসনের সঙ্গে First In Line-এর সহ-উপস্থাপক হন—যা অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম

পরবর্তীতে তিনি SBS-এর জন্য ডকুমেন্টারি এবং একাধিক প্রোগ্রাম উপস্থাপন ও প্রযোজনা করেন, যার মধ্যে রয়েছে Vox Populi এবং Hotline, যা SBS-এর আইকন Silvio Rivier এবং Steven Cook-এর মাধ্যমে উপস্থাপিত হয়।

১৯৯৩ সালে তিনি জাতীয় রেডিও প্রোগ্রাম Deadly Sounds-এর প্রযোজক ও সম্প্রচারক হিসেবে কাজ করেন; এটি ২১ বছর চলেছিল এবং অস্ট্রেলিয়ার মিডিয়ায় ইনডিজেনাস সম্প্রদায়কে একটি ইতিবাচক কণ্ঠ প্রদান করেছিল।

SBS-এর বাইরে, তার টেলিভিশন ক্রেডিটের মধ্যে রয়েছে Home and Away, A Country Practice এবং Blue Heelers-এ অতিথি হিসেবে অংশগ্রহণ। সিনেমার মধ্যে রয়েছে Wim Wenders-এর Until the End of the World এবং একাধিক শর্ট ফিল্ম।

২০১৮ সালের একটি সাক্ষাৎকারে, রবার্টস ১৯৮০-এর দশকে ফার্স্ট নেশনসের গল্প বলার প্রভাব সম্পর্কে অভিমত প্রকাশ করেন।

তিনি Satellite Dreaming-কে বলেন, "শুধুমাত্র First In Line নয়, Vox Populi-ও একটি চমৎকার সুযোগ ছিল এমন গল্পগুলো প্রদর্শনের জন্য যা বাস্তবেই ভালো খবরের গল্প, তবে এটির মাধ্যমে অন্য একটি দৃষ্টিভঙ্গি, একটি ভিন্ন লেন্সও পাওয়া যেত।"

"আমরা কোমল গল্পগুলো থেকে এগিয়েছিলাম এবং নিশ্চিত করেছি যে, সেখানে রাজনৈতিক গল্পও আছে এবং তথ্যভিত্তিক গল্পও আছে, যা একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখায়।"

মিলেনিয়ামের সময়ে, তার খ্যাতি, প্রভাব এবং প্রতিভা ক্রমেই বৃদ্ধি পায়। তিনি একাধিক বড় ইভেন্টের জন্য নিযুক্ত হন, যার মধ্যে রয়েছে Athens Olympic Games হ্যান্ডওভার সেরিমনি, Musée du Quai Branly, Paris-এর উদ্বোধনী অনুষ্ঠান (২০০৬), Japan Expo (২০০৬), এবং Sydney New Year's Eve উদযাপন (২০০৮–২০১১)।

ফার্স্ট নেশনসের শিল্পী, পারফর্মার এবং সঙ্গীতকে সবসময় সমর্থন করে, তিনি Festival of the Dreaming, Sydney Dreaming Festival এবং Dreaming Festival (Woodford, Queensland-এর নিকটে) এর প্রতিষ্ঠাতা ও আর্টিস্টিক ডিরেক্টর ছিলেন।

২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত, তিনি Barangaroo, Sydney-তে বার্ষিক Woggan-ma-gule অনুষ্ঠান তৈরি ও পরিচালনা করেন। এটি ২৬ জানুয়ারি সকাল অনুষ্ঠিত হতো এবং ফার্স্ট নেশনসের সংস্কৃতিকে সঙ্গীত, নৃত্য, ভাষা এবং গল্প বলার মাধ্যমে স্বীকৃতি ও উদযাপন করতো।

২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত, রোডা ABC Radio National-এর প্রোগ্রাম Awaye এর রিপোর্টার ও উপস্থাপক ছিলেন। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত তিনি Sydney New Year's Eve উদযাপনের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালের Brisbane Festival-এ ইতালির Giorgio Battistelli-এর Opera Miricoloa a Milano আন্তর্জাতিক অপেরার সফল পরিচালনার পর, ২০১২ সালে Opera Australia তাকে Yarrabah the Musical লিখতে এবং পরিচালনার জন্য কমিশন প্রদান করে।

ডিসেম্বরে ২০১২ সালে, রোডা Uluru থেকে Stan Grant-এর সঙ্গে ঐতিহাসিক জাতীয় সম্প্রচারের কেন্দ্রবিন্দুতে ছিলেন, যখন তিনি NITV-কে ফ্রি-টু-এয়ার চালু করতে সাহায্য করেছিলেন।

সবসময় একজন গল্পকার হিসেবে, তিনি সম্প্রতি NITV কমিশন করা ডকুমেন্টারি The Colleano Heart-এ কনসালটিং ডেভেলপমেন্ট ডিরেক্টরের কাজ করেছেন।

A woman smiling while sitting in the trunk of a tree as she poses for a photo.
Rhoda Roberts was a mentor and friend to countless artists, actors, musicians, producers, journalists and cultural workers. Source: Supplied

তার ক্যানসারের চিকিৎসা নেওয়ার জন্য, রোডা কিছু দায়িত্ব থেকে পদত্যাগ করেন, যার মধ্যে ছিল The Koori Mail পত্রিকার সাংস্কৃতিক নেতৃত্ব—যা অস্ট্রেলিয়ার আদিবাসী মালিকানাধীন জাতীয় সংবাদপত্র, Owen Carriage এবং রোডার পিতা Pastor Frank Roberts দ্বারা মে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত।

রোডা অসুস্থ থাকলেও, ২০২৫ সালের ডিসেম্বর মাসে Sydney Opera House-এ My Cousin Frank লিখেছেন এবং অভিনয় করেছেন। নাটকটি তার কাজিন ফ্রাঙ্ক রবার্টস-এর গল্প বর্ণনা করে, যিনি ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী অলিম্পিয়ান হন।

জনসমক্ষে এটি রোডার শেষ পারফরম্যান্স ছিল।

তিনি তখন একটি নতুন প্রযোজনার কাজ করছিলেন—The Indigenous World Art Orchestra, এবং পরিচালনা করছিলেন ফিচার ডকুমেন্টারি Balang (Tom E Lewis-এর গল্প) এবং একটি চলচ্চিত্র Bukal (Henrietta Maree-এর গল্প) নির্মাণের প্রাথমিক পর্যায়ে কাজ চলছিল।

Tanya Denning-Orman, একজন Guugu Yimithirr ও Birri Gubba নারী এবং SBS-এর ফার্স্ট নেশনস ডিরেক্টর, রোডার নতুন প্রজন্মের ইনডিজেনাস মিডিয়া পেশাজীবীদের অনুপ্রাণিত করার বিশাল ভূমিকা স্বীকার করেছেন।

“Prime-time টেলিভিশনে তাকে দেখে আমি এবং আরও অনেকে অনুপ্রাণিত হয়েছি। তিনি কেবল পরিবর্তনের নেতৃত্ব দেন নি, তিনি একটি সেক্টরকে উজ্জীবিত করেছেন, নেতৃত্বদাতাদের লালন-পালন ও গাইড করেছেন যারা পরিবর্তনের শিখা সামনে নিয়ে যাচ্ছে, যা তার পরিবার, তার গল্প এবং তার পূর্বপুরুষদের দ্বারা জ্বালানো হয়েছিল,” বলেন ডেনিং-ওরম্যান।

“তার দক্ষতা কেবল স্ক্রিন এবং স্টেজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং ফার্স্ট নেশনসের নেতৃত্বের পক্ষে তার প্রচারণা এবং পরবর্তী প্রজন্মের প্রতি তার প্রতিশ্রুতির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল।”

“রোডা, আমরা তোমাকে মিস করি, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, এবং আমরা আমাদের সকল কাজের মধ্যে তোমাকে সঙ্গে রাখব।”

অবিরাম ব্যথা এবং ক্ষতি

জুলাই ১৯৯৮ সালে, রোডার জমজ বোন লোইস নিখোঁজ হন নিমবিন এবং লিসমোরের মধ্যে হিচহাইক করার সময়।

পরিবারকে বলা হয় যে, ৩৮ বছর বয়সী তিনি কেবল “ওয়াকএবাউট” করতে গেছেন এবং “তোমরা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছো।”

ছয় মাস পরে, তার দেহাবশেষ Whian Whian State Forest-এর নিকটে পাওয়া যায়। তাকে বেঁধে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল।

A photograph featuring two people smiling.
Rhoda Roberts (left) and her twin sister Lois who’s murder in 1998 remains unsolved. Source: Supplied

তার মৃত্যুর জন্য কাউকে কখনো দোষী সাব্যস্ত করা হয় নি, এবং মামলাটি কখনো পুনঃতদন্ত করা হয় নি।

তাদের মধ্যকার গভীর বন্ধনের স্মৃতি এবং তাকে হারানোর ব্যথা স্মরণ করে রোডা প্রায়ই লোইসের কথা বলতেন।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, “যেদিন সে চলে গেল, আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে তার কথা ভাবি। আর সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে কাজ করি, আমি তাকে দেখি। তাই, সে সবসময়ই তরুণী হিসেবে থাকবে।”

ওয়েলকাম টু কান্ট্রি

রোডাকে ১৯৮০-এর দশকে Welcome to Country শব্দগুচ্ছটির স্রষ্টা হিসেবে স্বীকৃত করা হয়।

গত বছর SBS Examines-কে তিনি বলেন, “এটি [Welcome to Country] আমাদের জন্য একটি মুহূর্ত ছিল যাতে আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আনুষ্ঠানিক আচরণগুলোর প্রতিফলন করতে পারি, যেগুলো আমরা সবসময় পালন করতাম।”

“তবে, বসতি স্থাপন এবং অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রথাগুলো দ্রুত অবৈধ ঘোষণা করা হয়েছিল।”

জুলাই মাসে ABC-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, রোডা বলেন যে, ১৯৮০-এর দশকে যখন তিনি Aboriginal National Theatre Trust পরিচালনা করছিলেন, তখন Welcome to Country শব্দগুচ্ছটির স্রষ্টা হিসেবে তাঁকে স্বীকৃতি দেওয়া হয়।

তিনি বলেন, “আমরা ভাবলাম, ‘ভাল, কেন আমরা আমাদের সম্প্রদায়ে যা প্রোটোকল পালন করি, তা আবার আর্টস সেক্টরের জন্য প্রবর্তন করি না?’ কারণ তারা খুবই উদার, নমনীয় এবং চমৎকার সমালোচনামূলক চিন্তাবিদ।”

“এবং তাই আমরা ভাবছিলাম, ‘আমরা এটিকে কী বলব?’ এবং তখনই আমি Welcome to Country শব্দগুচ্ছটির উদ্ভাবন করি।”

‘সবসময় উদার ও দয়ালু হোন’

ভবিষ্যতের দিকে তাকিয়ে রোডা বলেন, “পরবর্তী প্রজন্ম দারুণ দেখাচ্ছে।”

তিনি জুলাই মাসে ABC-কে বলেন, “এখানকার কিছু মানুষ অত্যন্ত শিক্ষিত, কিন্তু তবুও কিছু অসাধারণ সমালোচনামূলক চিন্তাবিদও আছেন।

“তারা দিগন্তের দিকে তাকাচ্ছে এবং দেখছে যে, সুযোগ রয়েছে। এবং যদি আমরা এই দেশের প্রতিটি শিল্প খাতের দিকে তাকাই, সেখানে আদিবাসী মানুষও কাজ করছেন।”Top of Form

রোডা বলেন, অসাধারণ ফার্স্ট নেশনস মানুষরা বিস্তৃত বিশেষায়িত পেশার ক্ষেত্রে কাজ করছেন এবং “অস্ট্রেলিয়া ও এর অর্থনীতিকে ফেরত দিচ্ছেন।”

তিনি বলেন, “কিন্তু আমরা প্রায়শই এ দিকে মনোযোগ দিই না। আমরা সেই ভয়ানক সমস্যাগুলোতে মনোযোগ দিই, যেগুলো অনেক সম্প্রদায়ের ক্ষেত্রেও আছে, যেমন, কারাগার, গৃহস্থালি সহিংসতা।”

সাক্ষাৎকারের শেষে, তিনি তার পিতা Pastor Frank Roberts-এর কাছ থেকে প্রাপ্ত একটি মন্ত্র শেয়ার করেন:

“তুমি জানো তুমি কে। আমরা হাজার হাজার বছর ধরে এখানে আছি। এটা কতটা অসাধারণ। তাই সবসময় উদার এবং দয়ালু হও।”


For the latest from SBS News, download our app and subscribe to our newsletter.

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now