কালার্স অফ ক্রিকেট পডকাস্ট সিরিজের তৃতীয় পর্বে রয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটের সেই সব অজানা অধ্যায়ের কিছু বিষয় যেগুলো মূলত ভারতীয় উপমহাদেশের সঙ্গে সম্পর্কিত।
এই পর্বে শুনবেন কুমার শ্রী রঞ্জিৎ সিংহের ক্রিকেট-জীবনের কিছু কথা।
১২৫ বছর আগে অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন একজন ভারতীয় রাজপুত্র। ১৮৯৭ সালে ভারত থেকে আসা “কৃষ্ণ-বর্ণের গোঁফওয়ালা ক্রিকেট খেলোয়াড়” অস্ট্রেলিয়ায় পেয়েছিলেন বীরের সম্বর্ধনা। রাজকীয় হাবভাব এবং প্রাচ্য-দেশীয় রহস্যে মোড়া সেই ব্যক্তি ব্যাটিংয়ে রেখেছিলেন দক্ষতার পরিচয়।
অস্ট্রেলিয়ার সঙ্গে পাক-ভারত উপমহাদেশের ক্রিকেটের আনুষ্ঠানিক সম্পর্কের সূচনা ঘটে ১৯৪৭ সালে। সে বছর পাঁচ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যায় ভারতীয় ক্রিকেট দল।
তবে, এর ঠিক ৫০ বছর আগেই, সেই ‘ভারতীয়’ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ায় গিয়ে সেঞ্চুরি করেছিলেন।

১৮৯৭-৯৮ সালে কুমার রঞ্জিৎ সিংহ (যিনি কে এস রঞ্জি নামেও পরিচিত) অস্ট্রেলিয়ায় সফরকারী ইংলিশ দলের সদস্য ছিলেন।
সেবার সিডনিতে সিরিজের প্রথম ম্যাচে ১৭৫ রান করেন তিনি। একজন ইংলিশ ব্যাটসম্যানের জন্য সেটাই ছিল সর্বোচ্চ সংগ্রহ।
তদানীন্তন ব্রিটিশ-ভারতের নওয়ানগরের শাসক রঞ্জিৎ সিংহের ডাকনাম ছিল রঞ্জি। সেই সময়ে অত্যন্ত স্টাইলিস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম ও জনগণ তাকে সেলিব্রিটির মর্যাদা দেয়। সংবাদপত্রগুলোতে তাকে নিয়ে অসংখ্য প্রতিবেদন, সাক্ষাৎকার ইত্যাদি প্রকাশিত হয়।
সিডনির ইভেনিং নিউজের একটি প্রতিবেদনে শিরোনাম ছিল “রঞ্জি, রঞ্জি, এভরিহোয়ার!”
উনবিংশ শতাব্দীর শেষাংশে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে অস্ট্রেলিয়ানদেরকে মন্ত্রমুগ্ধ করে রাখা ক্রিকেটার শুধু রঞ্জি একাই ছিলেন না। আজকালকার ক্রিকেট অনুরাগীরা হয়তো জানেন না যে, ১৯৪৭ সালের আগে বহু ম্যাচ অনুষ্ঠিত হতো এবং বহু ক্রিকেট তারকা ছিলেন। তবে, সেসব ম্যাচের কোনোটিই আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃতি পায় নি।

এ সম্পর্কে আরও শুনুন কালার্স অফ ক্রিকেটের তৃতীয় পর্বটিতে। সেজন্য ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ারটিতে।
কালার্স অফ ক্রিকেট: প্রথম পর্ব
কালার্স অফ ক্রিকেট: দ্বিতীয় পর্ব
কালার্স অফ ক্রিকেট: চতুর্থ পর্ব
ভাষান্তর: সিকদার তাহের আহমদ
In the third episode of the Colours of Cricket podcast series, we explore these unknown stories from cricketing history between Australia and the Indian subcontinent.
Follow Colours of Cricket in the SBS Radio app or in your favourite podcast app such as Spotify or Apple Podcasts to hear each episode in the eight-part series.
Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan
Lead Producer: Deeju Sivadas
Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli
Sound Design: Max Gosford
Program Manager: Manpreet Kaur Singh
Advisor: Patrick Skene
Colours of Cricket is a collaborative project from SBS Radio's South Asian language programs; SBS Bangla, SBS Gujarati, SBS Hindi, SBS Malayalam, SBS Nepali, SBS Punjabi, SBS Sinhala, SBS Tamil, and SBS Urdu.




