বিশ্ব ক্রিকেটের ভারসাম্য পরিবর্তনে ভারতীয় উপমহাদেশের প্রভাব

Sri Lankan Captain Arjuna Ranatunga in heated discussion with umpires Ross Emerson and Anthony McQuillan

Sri Lankan Captain Arjuna Ranatunga in heated discussion with umpires after bowler Muttiah Muralitharan was called for chucking in a one-day match against England at Adelaide Oval. Ranatunga was given a six-month suspended sentence by the ICC over the incident. Credit: PA Images via Getty Images

অস্ট্রেলিয়ায় অফিসিয়াল ক্রিকেটিং বডির বহু বছর লেগেছে ভারতীয় ক্রিকেটকে স্বীকৃতি দিতে। বিগত কয়েক দশকে, খেলার মাঝে ও বাইরে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এনেছে উপমহাদেশ থেকে আসা অর্থ। কালার্স অফ ক্রিকেটের চতুর্থ পর্বে আলোচিত হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে উপমহাদেশের দলগুলোর এবং দর্শকদের ক্রমাগত প্রভাব বৃদ্ধির বিষয়টি।


১৯২৮ সালে যখন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইনডিয়া (BCCI) গঠিত হয়, তখন তারা অস্ট্রেলিয়ান জাতীয় দলকে উপমহাদেশে সফরের আমন্ত্রণ জানায়।

কিন্তু, অস্ট্রেলিয়ান ক্রিকেট কর্তৃপক্ষ এই আমন্ত্রণের প্রতি কোনো আগ্রহ দেখায় নি এবং সফরে আসে নি।

১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর, আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যায় ভারতীয় ক্রিকেট দল। সেটাই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক লড়াই। সেবারই প্রথম ডন ব্র্যাডম্যান দক্ষিণ এশীয় কোনো দলের বিরুদ্ধে খেলেন।

এর পরবর্তী দু’দশকে ভারতীয় ক্রিকেট দলকে আর আমন্ত্রণ জানায় নি তারা।

ক্রিকেট-ইতিহাসবিদ ও লেখক প্যাট্রিক স্কিন বলেন, এই দীর্ঘ বিরতির কারণ হচ্ছে অর্থায়নের বিষয়টি।

আর্থিকভাবে শক্তিশালী ছিল না ভারত; আর তারা সেই সিরিজে বিধ্বস্ত হয়। তাদের ব্যাটিং সাইড শক্তিশালী ছিল না। আর, এর পরে তাদের আরও ২০ বছর লেগেছে বিশ্ব ক্রিকেটে পরাশক্তি দু’টি দেশের একটিতে আবারও সফরে যেতে।
প্যাট্রিক স্কিন

আর, ২০২২ সালে এসে দেখা যাচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়া এখন অর্থের জন্য নির্ভর করছে ভারত এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সফরের ওপরে।

কোনো কোনো বিশেষজ্ঞ বলেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সফর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার ডাকসাইটে ক্রিকেট সাংবাদিক ও লেখক গিডিওন হেই বলেন, “এটি এখন অ্যাশেজের চেয়েও বেশি মূল্যবান”।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান ম্যালকম গ্রে বলেন, উপমহাদেশের, বিশেষত, ভারতের ক্রিকেট-শক্তি এখন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সম-পর্যায়ে এসেছে।

তবে, এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না। কালার্স অফ ক্রিকেট পডকাস্ট সিরিজের এই পর্বে কিংবদন্তী ক্রিকেটার স্যার সুনীল গাভাস্কার, কপিল দেব, ইজাজ আহমেদ, লিসা স্টালেকার এবং অন্যরা স্মরণ করেছেন সেই সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তগুলো, যেগুলোর কারণে এখন পাল্টে গেছে ক্রিকেটের সমীকরণ।

এ সম্পর্কে আরও শুনুন কালার্স অফ ক্রিকেটের চতুর্থ পর্বটিতে। সেজন্য ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ারটিতে।

কালার্স অফ ক্রিকেট: প্রথম পর্ব

কালার্স অফ ক্রিকেট: দ্বিতীয় পর্ব

কালার্স অফ ক্রিকেট: তৃতীয় পর্ব

ভাষান্তর: সিকদার তাহের আহমদ

Listen above, or follow Colours of Cricket in the SBS Radio app or in your favourite podcast app such as Spotify or Apple Podcasts to catch each episode in the eight-part series.

Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan

Lead Producer: Deeju Sivadas

Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli

Sound Design: Max Gosford

Program Manager: Manpreet Kaur Singh

Advisor: Patrick Skene

Colours of Cricket is a collaborative project from SBS Radio's South Asian language programs; SBS Bangla, SBS Gujarati, SBS Hindi, SBS Malayalam, SBS Nepali, SBS Punjabi, SBS Sinhala, SBS Tamil, and SBS Urdu.


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now