Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

প্রতিরক্ষা ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখেও অস্ট্রেলিয়া নিজের অবস্থানে অটল

NATO Summit In The Hague

Australian Deputy Prime Minister Richard Marles arrives to Social Dinner of the NATO Summit, at Palace Huis ten Bosch in The Hague, Netherlands on June 24, 2025. Source: NurPhoto / NurPhoto/NurPhoto via Getty Images

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে অনেক দেশ তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও অস্ট্রেলিয়া সরকার সেই চাপের মুখেও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে নিজেদের পূর্বঘোষিত অবস্থানেই অটল রয়েছে।


Published

By Sunil Awasthi

Presented by Shahan Alam

Source: SBS



Share this with family and friends


নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে অনেক দেশ তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও অস্ট্রেলিয়া সরকার সেই চাপের মুখেও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে নিজেদের পূর্বঘোষিত অবস্থানেই অটল রয়েছে।


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এ বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেসকে বাজেট বৃদ্ধির অনুরোধ জানান।

তবে সেই সময়েই মার্লেস তা প্রত্যাখ্যান করেছিলেন, এবং নেদারল্যান্ডসের সাম্প্রতিক ন্যাটো সম্মেলনের ঘটনাবলি তার সেই অবস্থানে কোনো পরিবর্তন আনেনি বলেই জানান।

রিচার্ড মার্লেস বলেন, তার সরকার ইতোমধ্যেই প্রতিরক্ষা ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি করেছে।

এই বৃদ্ধি অনুযায়ী, অস্ট্রেলিয়া ২০৩৩-৩৪ অর্থবছরের মধ্যে মোট দেশজ উৎপাদনের (GDP) ২ শতাংশ থেকে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে ২.৩ শতাংশে নিয়ে যাবে।

তবে যুক্তরাষ্ট্রের অনুরোধ, এই হার ৩.৫ শতাংশে উন্নীত করা হোক।

অস্ট্রেলিয়ার কিছু বিশেষজ্ঞ আবার ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে, বিরোধীদলীয় প্রতিরক্ষা মুখপাত্র অ্যাংগাস টেলর নির্দিষ্ট কোনো সংখ্যা না বললেও মন্তব্য করেছেন যে, বর্তমান সরকারের অধীনে প্রতিরক্ষা ব্যয় এখনো যথেষ্ট নয়।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স স্টাডিজ সেন্টারের ম্যাথু সাসেক্স মনে করেন, দ্য হেগ-এ অনুষ্ঠিত সম্মেলনের ঘটনাগুলো অস্ট্রেলিয়ার উপর আরও চাপ সৃষ্টি করবে, যদিও এতে কিছু ব্যতিক্রম আছে।

পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now