Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

কমিউনিটি: সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহে মেলবোর্নের উইন্ডহ্যাম সিটিতে আয়োজিত হলো প্রীতি ফুটবল ম্যাচ

A-67.png

Wyndham Community Football Inc. successfully hosted a vibrant 11-a-side soccer match at Arndell Park Community Centre, west of Melbourne, bringing together Melbourne’s multicultural community for an evening of sport, culture and charitable giving. Credit: Anik Raha/ Wyndham Community Football Inc.

মেলবোর্নের বহুসাংস্কৃতিক সম্প্রদায়কে একত্রিত করে এবং রমজানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করেছে উইন্ডহ্যাম কমিউনিটি ফুটবল ইনক।


Published

By Sujan Chakraborty

Presented by Shahan Alam

Source: SBS



Share this with family and friends


মেলবোর্নের বহুসাংস্কৃতিক সম্প্রদায়কে একত্রিত করে এবং রমজানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করেছে উইন্ডহ্যাম কমিউনিটি ফুটবল ইনক।


ভিক্টোরিয়ার মেলবোর্ন সিটির পশ্চিমে আর্নডেল পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১১-এ-সাইড এই প্রীতি ফুটবল ম্যাচটি কেবল ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং ঐক্য, সংস্কৃতি ও মানবিকতার এক মিলনমেলায় পরিণত হয়।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবার, কমিউনিটি নেতা, ফুটবলপ্রেমী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

খেলাধুলার পাশাপাশি পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার। ম্যাচ চলাকালীন সংগৃহীত অর্থ রোজার মাসে সুবিধাবঞ্চিত শিশুদের খাবার সরবরাহে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্বের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। উপস্থিত ছিলেন বেমিন ওয়ার্ডের ডেপুটি মেয়র কাউন্সিলর প্রীত সিং, হিথডেল ওয়ার্ডের কাউন্সিলর জেনি ব্যারেরা এবং ব্রিনবিল ওয়ার্ডের কাউন্সিলর রবার্ট স্যাটকোভস্কি।

এছাড়া সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, স্কিনটেক ল্যাব অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক মামুন হক, শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও এএফসি ম্যাচ কমিশনার মোহাম্মদ রিসভি, ইয়ুথ সার্ভিসেস লিড ড্যানিয়েল দিয়েজ, মাজেদ উল হক এবং ইমরান খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এই উদ্যোগ ক্রীড়ার মাধ্যমে সামাজিক বন্ধন জোরদার, মানসিক সুস্থতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনটি ভবিষ্যতেও এমন মানবিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

- প্রেস বিজ্ঞপ্তি।

এই আয়োজন নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসার ইমরান খান।

সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now