Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

সিডনির ফেয়ারফিল্ডে বহুসাংস্কৃতিক ঈদ মেলা অনুষ্ঠিত

20230430_SBS_MEFF-0885.jpg

সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে গত ৩০ এপ্রিল ২০২৩, রবিবার অনুষ্ঠিত হয়েছে মাল্টিকালচারাল ঈদ ফেস্টিভাল অ্যান্ড ফেয়ার। Source: SBS / Ashley Mar

সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে গত ৩০ এপ্রিল ২০২৩, রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মাল্টিকালচারাল ঈদ ফেস্টিভাল অ্যান্ড ফেয়ার। পবিত্র ঈদ-উল-ফিতরের পর, এতে আনন্দ-উৎসবে মেতে উঠেন মুসলিম ধর্মাবলম্বীরা।


Published

Updated

By Sikder Taher Ahmad

Source: SBS



Share this with family and friends


সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে গত ৩০ এপ্রিল ২০২৩, রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মাল্টিকালচারাল ঈদ ফেস্টিভাল অ্যান্ড ফেয়ার। পবিত্র ঈদ-উল-ফিতরের পর, এতে আনন্দ-উৎসবে মেতে উঠেন মুসলিম ধর্মাবলম্বীরা।


বরাবরের মতোই এবারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছোট-বড়, নারী-পুরুষ সকলেই। শিশুদের জন্য ছিল ক্যামেল রাইডিং এবং খেলাধুলার নানা আয়োজন। নারী-পুরুষ সকলের জন্য ছিল নামাজের ব্যবস্থা।

খাবার ও অন্যান্য পণ্যের স্টলগুলোতে হুমড়ি খেয়ে পড়েন নারী-পুরুষ সকলেই।

20230430_SBS_MEFF-2169.jpg
Source: SBS / Ashley Mar

মুসলিম কমিউনিটিতে অবদান রাখার জন্য ২০২২ সালে ও-এ-এম শ্রেণীতে অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন মুসলিম সিমিট্রি বোর্ড, সিডনির চেয়ারম্যান কাজী খালেকুজ্জামান আলী।

গত ৩৫ বছর ধরে এই মেলায় আসছেন কাজী আলী। অস্ট্রেলীয়রা এখানে আসেন এবং এখানকার খাবারগুলো উপভোগ করেন, বলেন তিনি।

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় বেড়াতে এসেছেন মুক্তিযোদ্ধা, সমাজ-সেবীকা হাসিনা হক। এই মেলাতে তিনি অনেকটা বাংলাদেশের আমেজ পান, বলেন তিনি।

এই মেলাতে নিয়মিত আসেন নাসিমা মৃধা। নারীদের জন্য এখানে প্রথকভাবে নামাজের ব্যবস্থা, হালাল খাবার এবং পরিচিতদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হওয়ার কথা বলেন তিনি।

ক্যাটারির বিজনেস করেন নাসিমা মৃধা। এই মেলাতে বাংলাদেশী খাবারের দোকান না থাকার কথা বলা হলে তিনি বলেন, এখানে অ্যারাবিয়ান ফুড একটি বেশি থাকে।

Moinul.jpeg
মেলায় ফার্স্ট-এইডের স্টল দিয়েছে সিডনির শাপলা শালুক লায়ন্স ক্লাব। এর প্রেসিডেন্ট লায়ন ড. ময়নুল ইসলাম (সর্বডানে) বলেন, বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছেন তারা। Source: SBS / Sikder Taher Ahmad

মেলায় ফার্স্ট-এইডের স্টল দিয়েছে সিডনির শাপলা শালুক লায়ন্স ক্লাব। এর প্রেসিডেন্ট লায়ন ড. ময়নুল ইসলাম বলেন, বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছেন তারা।

এ ধরনের অনুষ্ঠানে এর আগেও পরিষেবা দিয়েছেন বলেন তিনি।

ফার্স্ট এইড স্টলে ড. ময়নুলের সঙ্গে আরও ছিলেন ড. মাসুদ পারভেজ। ফেয়ারফিল্ডের এই মেলায় এবারই প্রথম এসেছেন তিনি।

মাল্টিকালচারাল ঈদ ফেস্টিভাল অ্যান্ড ফেয়ার বা মেফ প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে। তখন এর অন্যতম উদ্যোক্তা ছিলেন ড. কাজী আশফাক আহমদ ও-এ-এম।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now