অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া (এবিএ) গত ১১ এপ্রিল ২০২৬, শনিবার, আয়োজন করে বৈশাখী মেলা ১৪৩৩। মেলবোর্নের ব্যস্ততম এলাকা ড্যানডেনং-এর গ্লোরিয়া পাইক নেটবল কমপ্লেক্সে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ এই মেলায় যোগ দেন।
ভিক্টোরিয়ার প্রাচীনতম বাংলাদেশী সংগঠন হিসেবে এবিএ প্রতি বছর ৩-৪টি অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা হয় রায়হান ফয়সাল শাওনের সঙ্গে। তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট।
শাওন বলেন, বিগত তিন দশক ধরে সংগঠনটি পহেলা বৈশাখসহ নানা ধরণের কমিউনিটি প্রোগ্রাম করে থাকে।
বৃষ্টিস্নাত এই দিনটিতে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল নানা ধরণের পণ্য এবং খাবারের স্টল।

বাংলাদেশী ঐতিহ্যবাহী পোশাক নিয়ে উপস্থিত ছিলেন এমনই একজন মারজিয়া সুলতানা। তিনি বলছিলেন তিনি প্রতিবছরই এই মেলাতে উপস্থিত থাকেন।
এই মেলা নিয়ে একজন দর্শনার্থী সায়েম রাজ্জাক বলেন, এটি বাংলাদেশকে ধারণ করার জন্য দারুন উপযোগী একটি পরিবেশ।

মেলবোর্নের এই মেলায় ক্যানবেরা থেকে এসেছিলেন বাংলাদেশের হাই কমিশনার এফ এম বোরহানউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
তিনি এসবিএস বাংলাকে বলেন, পৃথিবীর যে জায়গাতেই বাংলাদেশিরা থাকুক না কেন পহেলা বৈশাখকে তারা মনে-প্রাণে ধারণ করে থাকে।
মেলায় দুই শিশুকন্যাসহ পরিবার নিয়ে এসেছিলেন বন্ধন। তিনিও বলছিলেন, এখানে পহেলা বৈশাখ বলতে তিনি এই মেলাকেই বোঝেন।
গত এক বছর ধরে এবিএ-র সাথে যুক্ত মেসবাহ করিম দীপ্ত। তিনি অনুষ্ঠানটি আয়োজনের নানা দিকগুলো তুলে ধরে বলেন, আমরা চেয়েছি অস্ট্রেলিয়ায় আসা তরুণ বাংলাদেশী শিক্ষার্থীদের এই ধরণের কর্মকান্ডে যুক্ত করতে।

মেলার আরেকজন দর্শনার্থী রবীন্দ্রনাথ বৈশাখী মেলা নিয়ে কথা বলতে গিয়ে জন্মভূমির স্মৃতিচারণ করে বলেন, দেশে থাকতে নানা রকম খাবার দাবার আর নতুন পোশাকই ছিল আমার কাছে আগ্রহের বিষয়।
মেলায় দেশি ভাইবস নামে একটি সংগঠনের স্টলের কর্ণধার জাওয়াদ রিকশাসহ নানা ধরণের পণ্য নিয়ে বসেছেন এবং ক্রেতাদের সাথে ব্যস্ত সময় পার করছিলেন। তিনি বলেন, তার মিনিয়েচার পণ্যগুলো বাংলাদেশ আনা যা বাংলাদেশিদের দেশের কথা মনে করিয়ে দেয়।
নৃত্য-গান, কবিতা পাঠসহ নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় রাত ৮ টায়।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
SKIP ADVERTISEMENTAdvertisement
SKIP ADVERTISEMENTAdvertisement
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
Read more about SBS’s use of AI





