Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

এসবিএস বাংলা শীর্ষ খবর: ৪ অক্টোবর, ২০২৩

News: Kevin McCarthy ousted as Speaker of the House

Oct 3, 2023; Washington, DC, USA; Speaker of the House Kevin McCarthy, R-Calif., walking from chambers after being voted out as Speaker of the House on Tuesday, Sept. 3, 2023, on Capitol Hill in Washington. Mandatory Credit: Jack Gruber-USA TODAY/Sipa USA /AAP Image Source: AAP / USA TODAY Network/Sipa USA

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


Published

By Sikder Taher Ahmad

Source: SBS



Share this with family and friends


অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:

  • নিউ সাউথ ওয়েলসের সাউথ কোস্টে দাবানলে বেশ কিছু ঘর-বাড়ি পুড়ে গেছে বলে নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। তবে, ঘর-বাড়ির সংখ্যা কিংবা সেগুলোর অবস্থান সম্পর্কে তারা বিস্তারিত জানায় নি।
  • টানা চার মাস ধরে ক্যাশ রেট ৪.১ শতাংশে ধরে রেখেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
  • ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোটের আর বেশি দিন বাকি নেই। নিউ সাউথ ওয়েলস, এসিটি, কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়ার আগাম-ভোট কেন্দ্রগুলো গতকাল খোলার পর, অস্ট্রেলিয়া জুড়ে আগাম ভোটদান অব্যাহত রয়েছে। তার আগে, গত সোমবার থেকে নর্দার্ন টেরিটোরি, তাসমানিয়া, ভিক্টোরিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আগাম ভোটগ্রহণ শুরু হয়।
  • মার্কিন কংগ্রেসে ভোটে স্পিকারের পদ হারালেন কেভিন ম্যাকার্থি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি গতকাল আইনপ্রণেতাদের ভোটে পদচ্যুত হয়েছেন।
  • ভারতে, আগামীকাল ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । আগামী ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাবে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর, ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla. Credit: SBS

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now