অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৭ সেপ্টেম্বর, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শীর্ষ খবর
- সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত আইন নিয়ে কোয়ালিশন ও গ্রিনস দলের সমালোচনার জবাব দিয়েছে ফেডারেল সরকার। সরকার বলছে, অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার আইন আরও শক্তিশালী করতে সংসদের সমর্থন প্রয়োজন।
- নেপাল ও তিব্বতের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৮৫ জনে পৌঁছেছে। বন্যাকবলিত এলাকায় এখনও শত শত নিখোঁজ মানুষের খোঁজে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানে শাসন পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের এখনও কিছু কাজ বাকি রয়েছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





