Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

এসবিএস বাংলা শীর্ষ খবর: ৯ অক্টোবর, ২০২৩

India Cricket WCup

India's KL Rahul, right, raises his bat as he acknowledges the crowd after winning the ICC Cricket World Cup match against Australia in Chennai, India, Sunday, Oct. 8, 2023. (AP Photo/Rafiq Maqbool) Source: AAP / Rafiq Maqbool/AP

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


Published

By Sikder Taher Ahmad

Source: SBS



Share this with family and friends


অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:

  • ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। গতকাল ভারতের চেন্নাইয়ে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৪৯ ওভার ২ বলে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ২০০ রানের লক্ষ্যে নেমে, দুই রানে তিন উইকেট হারিয়ে, শুরুতে বিপর্যয়ে পড়ে যায় ভারত। তবে, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি পরিস্থিতি সামলে নেন।
  • ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোটের আর বেশি দিন বাকি নেই। ইতোমধ্যে, দুই মিলিয়নেরও বেশি ভোটার আগাম ভোট প্রদান করেছেন।
  • বিমান দুর্ঘটনায় সাউথ অস্ট্রেলিয়ার রুরাল এলাকায় একজন মারা গেছে এবং একজন গুরুতর আহত হয়েছে।
  • ডারউইন বোটানিক গার্ডেনে গাছের ডাল পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে এবং একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন। নর্দার্ন টেরিটোরি পুলিস এ তথ্য জানিয়েছে।
  • হামাস দাবি করছে যে, তারা বেসামরিক লোকদেরকে টার্গেট করছে না। তাদের মতে, বসতি স্থাপনকারীরা বেসামরিক নাগরিকদের থেকে আলাদা।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now