SKIP TO MAIN CONTENT

প্রবাস-জীবনের দৈনন্দিন যান্ত্রিকতার পাশাপাশি সুকুমারবৃত্তির চর্চা করে চলেছে সিডনির ‘পড়ুয়ার আসর’

Poruyar asor book club in Sydney
সিডনি-র সংগঠন 'পড়ুয়ার আসর' এর বর্ষপূর্তি অনুষ্ঠানে এর কয়েকজন সদস্য। Source: Supplied / Nasrin Mofazzal

পাঠচক্র বা বুক-ক্লাবের ধারণাটি দেশ-বিদেশের বই-পড়ুয়াদের কাছে সুপরিচিত একটি ব্যাপার। সিডনির বেশ কয়েকজন আগ্রহী পাঠক মিলে এই প্রবাসেও গড়ে তুলেছেন তেমনই একটি পাঠচক্র, যেটির নাম ‘পড়ুয়ার আসর’।


Published

By Tareq Nurul Hasan

Source: SBS


Skip to podcast episode content

পাঠচক্র বা বুক-ক্লাবের ধারণাটি দেশ-বিদেশের বই-পড়ুয়াদের কাছে সুপরিচিত একটি ব্যাপার। সিডনির বেশ কয়েকজন আগ্রহী পাঠক মিলে এই প্রবাসেও গড়ে তুলেছেন তেমনই একটি পাঠচক্র, যেটির নাম ‘পড়ুয়ার আসর’।


গত বছর, অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সংগঠনটির অন্যতম সদস্য রোকেয়া আহমদ ও নাসরিন মোফাজ্জলের হাত ধরে যাত্রা শুরু করেছে পড়ুয়ার আসর।

প্রতি দু’মাস অন্তর নিজেদের পড়া বই নিয়ে আলোচনায় বসেন এই পাঠচক্রের সদস্যরা। বই পড়া ছাড়াও নিয়মিত বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে পড়ুয়ার আসর।

Poruyar asor sydney 2
বর্ষপূর্তি অনুষ্ঠানে সিডনি-র পড়ুয়ার আসর সংগঠনের কয়েকজন সদস্য। Source: Supplied / Nasrin Mofazzal

এ বছরের মে মাসে এক বছর পূর্তিতে বড় একটি অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সেখানে নিয়মিত কর্মকাণ্ড ছাড়াও ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতায়োজন। এ ছাড়াও ছিল প্রবাসী লেখকদের নিজেদের লেখা থেকে পাঠের আয়োজন।

এসবিএস বাংলার সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেছেন মিজ নাসরিন মোফাজ্জল।

তিনি আশা ব্যক্ত করেন, নতুন প্রজন্মের কাছেও বই পড়ার সুফল সম্পর্কে জানাতে ও এই আগ্রহ ছড়িয়ে দিতে সফল হবে ‘পড়ুয়ার আসর’।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now