Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

অস্ট্রেলিয়ায় ঈদুল আজহা উদযাপন - "ঈদের এই সময় আমরা যেন নিজেদের নতুন করে আবিষ্কার করি"

IMG20260527112254.jpg

Muslim community members gathered at the Melbourne Grand Mosque to offer special Eid-Ul-Adha prayer at Tarneit, on 27 May 2026. Credit: Credit: SBS

ইসলাম ধর্মাবলম্বীরা অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। আজ আমরা কথা বলব অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাস করা কয়েকজনের সঙ্গে। শুনব ঈদ নিয়ে তাদের প্রস্তুতি কিংবা অনুভূতিগুলো।


Published

By Shahan Alam

Source: SBS


Share this with family and friends


ইসলাম ধর্মাবলম্বীরা অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। আজ আমরা কথা বলব অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাস করা কয়েকজনের সঙ্গে। শুনব ঈদ নিয়ে তাদের প্রস্তুতি কিংবা অনুভূতিগুলো।


ঈদ পালন নিয়ে আলাপচারিতায় যুক্ত হয়েছিলেন, মেলবোর্ন থেকে মি. সিরাজ, ক্যানবেরা থেকে শেখ লানা এবং এডিলেইড থেকে মামুন আলা।

মেঘলা বৃষ্টিস্নাত দিনে মেলবোর্নের গ্র্যান্ড মসজিদে নামাজ পড়তে এসেছিলেন মি. সিরাজ। তিনি তার ঈদুল আজহা নিয়ে অনুভূতি ব্যক্ত করেন এসবিএস বাংলার কাছে।

তিনি বলেন, "ঈদুল আজহা বা কোরবানির ঈদ হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, আমরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে এই উৎসব পালন করি।"

ক্যানবেরায় প্রায় এক যুগের বেশি সময় ধরে বাস করছেন স্থপতি ও চিত্রশিল্পী শেখ লানা।

তিনি বলছিলেন. এবারের ঈদ তার কাছে কিছুটা ভিন্ন হবে কারণ মাউন্ট এভারেস্ট ভ্রমণ নিয়ে তার চিত্র প্রদর্শনীর কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।

এডিলেইডের দীর্ঘদিনের বাসিন্দা এবং শিক্ষাবিদ মামুন আলা ঈদ উদযাপন করেন বেশ ঘটে করেই।

তিনি বলেন, "কমিউনিটির সাথে প্রতিটি ঈদ তাকে নতুন করে আবিষ্কারের সুযোগ দেয়।"

সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now