SKIP TO MAIN CONTENT

“কমিউনিটি বেড়ে ওঠে নিজস্ব ভাষা ও সংস্কৃতির মধ্য দিয়ে”

Cover photo Monjur Hamid Kochi.jpeg
নব্বইয়ের দশকে প্রথম অস্ট্রেলিয়ায় আসেন মনজুর হামিদ কচি। Credit: Munasib Hamid

আজকের পডকাস্টে রয়েছে দুই প্রজম্নের বাংলাদেশী অস্ট্রেলিয়ান মনজুর হামিদ কচি ও তাঁর কন্যা মুনাসিব হামিদের আলাপচারিতা। নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়ায় বাংলায় সঙ্গীতচর্চার অভিজ্ঞতা নিয়ে তাঁরা কথা বলেছেন এই পর্বে।


Published

Presented by Tareq Nurul Hasan

Source: SBS


Skip to podcast episode content

আজকের পডকাস্টে রয়েছে দুই প্রজম্নের বাংলাদেশী অস্ট্রেলিয়ান মনজুর হামিদ কচি ও তাঁর কন্যা মুনাসিব হামিদের আলাপচারিতা। নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়ায় বাংলায় সঙ্গীতচর্চার অভিজ্ঞতা নিয়ে তাঁরা কথা বলেছেন এই পর্বে।


নব্বইয়ের দশকে যেসকল বাংলাভাষী মানুষ অভিবাসী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলেন, তাঁদের অনেকেই এই প্রবাসে নিজেদের দেশ, সংস্কৃতি, ভাষা- ইত্যাদির খুব অভাব বোধ করতেন। তাঁদেরই একজন হলেন মঞ্জুর হামিদ কচি। সঙ্গীতপ্রেমী এই মানুষ নিজে গান করতেন, সেই সাথে তিনি সেসময় কমিউনিটিতে বাংলা গান শেখানোর উদ্যোগ শুরু করেন।

body photo2 monjur hamid munasib.jpeg
পরিবারের সদস্যদের সাথে মনজুর হামিদ কচি। Credit: Munasib Hamid

আগ্রহী অন্য অনেক শিশু-কিশোরের সাথে সেই স্কুলের একজন শিক্ষার্থী ছিলেন তাঁর কন্যা মুনাসিব হামিদ।

বর্তমানে মুনাসিব নিজেও একজন শিল্পী, সেই সাথে তিনি এসবিএস বাংলার একজন স্থানীয় প্রদায়ক হিসেবেও কাজ করছেন। এসবিএস বাংলার সঙ্গে এক আলাপচারিতায় সেই দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেছেন তারা।

সম্পূর্ণ পডকাস্টটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now