Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

সড়ক দুর্ঘটনায় নিহত সমাজকর্মী মাযহারুলকে নিয়ে ক্যানবেরায় কমিউনিটিতে শোক

Dr Majharul Talukder.jpeg

রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি ইফতার অনুষ্ঠানে ড. মাযহারুল তালুকদার (চেয়ারে বসা, বাম থেকে দ্বিতীয়)। ক্যানবেরা, ২০২৩। Source: Supplied / Nazmul Hasan

সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ইউনিভার্সিটি অব ক্যানবেরার শিক্ষক ড. মাযহারুল তালুকদার। কমিউনিটিতে তার অংশগ্রহণ ও বিভিন্ন অবদান নিয়ে একটি প্রতিবেদন।


Published

Updated

By Sikder Taher Ahmad

Source: SBS



Share this with family and friends


সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ইউনিভার্সিটি অব ক্যানবেরার শিক্ষক ড. মাযহারুল তালুকদার। কমিউনিটিতে তার অংশগ্রহণ ও বিভিন্ন অবদান নিয়ে একটি প্রতিবেদন।


ইউনিভার্সিটি অব ক্যানবেরার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মাযহারুল তালুকদার গত ৮ ডিসেম্বর, ২০২৪ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

নিউ সাউথ ওয়েলস পুলিস এর ওয়েবসাইটে দেওয়া মিডিয়া রিলিজ অনুসারে,

ইয়াস এর প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে, গ্যালং এর বার্লি গ্রিফিন ওয়েতে সড়ক দুর্ঘটনার সংবাদ পায় ইমার্জেন্সি সার্ভিসেস। রবিবার বিকাল সাড়ে ছয়টার একটু আগে তাদেরকে ডাকা হয়।

হিউম পুলিস ডিস্ট্রিক্ট এর কর্মকর্তাদেরকে জানানো হয় যে, ক্যানবেরার ৪৯ বছর বয়সী একজন পুরুষ পূর্বদিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তখন পশ্চিমমুখী একটি গাড়ি পেছনে ক্যারাভান যুক্ত করে টেনে নিয়ে যাচ্ছিল। সেই ক্যারাভান থেকে কোনো বস্তু পূর্বমুখী গাড়িটির উইন্ডস্ক্রিন ভেঙ্গে গাড়ির চালকের মাথায় আঘাত করে।

ইমার্জেন্সি সার্ভিসেস আসার আগেই তার মৃত্যু হয়।

গাড়িতে ৪৮, ১৬ এবং ১৩ বছর বয়সী আরও তিনজন নারী যাত্রীও ছিলেন। তারা সকলেই আহত হয়েছেন। তাদেরকে ক্যানবেরা হসপিটালে নেওয়া হয়।

৩২ বছর বয়সী ক্যারাভান টেনে নেওয়া সেই গাড়ির পুরুষ চালক আহত হন নি। তাকে হার্ডেন হসপিটালে নেওয়া হয়েছে বাধ্যতামূলক পরীক্ষণের জন্য।

ঘটনাস্থলে একটি ক্রাইম সিন প্রতিষ্ঠা করা হয়েছে এবং ক্রাশ ইনভেস্টিগেশন ইউনিট সেটি খতিয়ে দেখছে।

এ নিয়ে তদন্ত চলছে। কারও কাছে যদি এ বিষয়ক কোনো তথ্য থাকে, ড্যাশক্যাম/মোবাইল ফোন ফুটেজ থাকে তাহলে ইয়াস পুলিস স্টেশনে কিংবা ক্রাইম স্টপার্স এ, 1800 333 000 নম্বরে যোগাযোগ করতে পুলিসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now