ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০২৫, বা IFFM 2025 শুরু হয়েছে ১৪ আগস্ট থেকে, চলবে ২৪ আগস্ট পর্যন্ত। এটি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎসব হিসেবে পরিচিত। আর, এটি অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় ভারতীয় চলচ্চিত্র উৎসব, যা ভারতের বাইরে অনুষ্ঠিত হয়।
এবারের IFFM-এ প্রধান অতিথি হিসেবে থাকছেন বলিউড সুপারস্টার আমির খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী তিলোতমা সোম, প্রযোজক জিম সার্ভ এবং পরিচালক তনুশ্রী দাস। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে তনুশ্রী দাসের বাক্স বন্দি।
৩১টি ভাষায় ৭৫টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এবার। বিশেষ প্রদর্শনী হচ্ছে ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানের চলচ্চিত্র।
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি গুরু দত্তকে সম্মান জানাতে থাকছে তার দু’টি ধ্রুপদী চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।

এতে স্পটলাইট ফিল্ম হিসেবে প্রদর্শিত হচ্ছেঝ লক্সমিপ্রিয়া দেবীর মণিপুরী ভাষার বুং চলচ্চিত্রটি। আরও রয়েছে, ভারতের প্রথম এল-জি-বি-টি-কিউ-আই-এ-প্লাস থিমযুক্ত বদনাম বস্তি-র পুনঃসংস্কৃত সংস্করণ।
এছাড়া, ভারতীয় কমেডি ও বিনোদন জগতে অবদানের জন্য বীর দাসকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে ১৬ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হয় রেমিটলি IFFM নাচ প্রতিযোগিতা। আর, প্যানেল আলোচনা ও মাস্টারক্লাসে বিভিন্ন থিমে আলোচনা ও কর্মশালায় অংশগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতাগণ।
IFFM এর রেড কার্পেট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এসবিএস পাঞ্জাবীর অনুষ্ঠান প্রযোজক পুনিত ধিঙ্গরা। সেখানে তিনি কথা বলেছেন অভিনেত্রী তিলোতমা সোম ও মাস্টারশেফ খ্যাত কিশোয়ার চৌধুরীর সঙ্গে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





