বছর ঘুরে আবার ফিরে এলো ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২৬, যেটি চলবে ১৩ থেকে ২৩ আগস্ট পর্যন্ত। "Shared Humanity, Shared Stories" প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে ৩৮টি ভাষায় ১৩০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২৬
এবারের উৎসবে বিখ্যাত বলিউড তারকা রিমা দাস, দুলকার সালমান এবং পঙ্কজ ত্রিপাঠীর মতো শিল্পীরা অংশ নিচ্ছেন। উৎসবে ৩৫টিরও বেশি ভাষায় ১৩০টিরও বেশি ছবি দেখানো হবে।এছাড়া উৎসবের প্রধান ভেন্যু: প্যালে থিয়েটার, ফেডেরেশন স্কয়ার, হয়েটস ডকল্যান্ডস এবং ভিলেজ সিনেমাস ক্রাউন।
ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী রেখা এ বছরের অ্যাওয়ার্ড নাইটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
ভারত ও বাংলাদেশ মিলিয়ে উৎসবে প্রদর্শিত হতে যাওয়া বাংলা সিনেমার সংখ্যা অন্তত ১৬টি।
এই তালিকার একটি বিশেষ আকর্ষণ হলো ২২শে আগস্ট অনুষ্ঠিতব্য সৃজিত মুখার্জির চলচ্চিত্র 'টুইঙ্কল টুইঙ্কল'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার, যেখানে পরিচালকের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বের সুযোগ থাকবে।
এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য ভারতীয় বাংলা ছবিগুলো হচ্ছে বিয়ে ফিয়ে নিয়ে, দ্যাট পারফেক্ট ডে, মায়া সত্য ভ্রম, সপ্তপদী, অদম্য, আমার কমরেড ইত্যাদি।
সাউথ এশিয়ান চলচ্চিত্র বিভাগে বাংলাদেশেরও বেশ কয়েকটি ছবি রয়েছে: রটারডাম উৎসবে প্রদর্শিত তৌকির শাইখের ‘দেলুপি’ ও মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, কার্লোভি ভ্যারি – প্রক্সিমা গ্রাঁ প্রি বিজয়ী মাহদি হাসানের ‘স্যান্ড সিটি’, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত আসিফ ইসলামের ‘কিং ইন দি ল্যান্ড অফ দি প্রিন্সেস।’
ছবিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি-অস্ট্রেলিয়ান যৌথ প্রযোজনার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
এই উৎসব সম্পর্কে প্রযোজনা সংস্থা স্ক্রিনস্কোপের কর্ণধার সাকিব ইফতেখার বলেন, "তাদের প্রযোজিত ও পরিবেশিত দুটি ছবিসহ উৎসবে চারটি বাংলাদেশের ছবি দেখানো হচ্ছে যা ভীষণ আনন্দের।"
সাকিব আরো বলেন, স্থানীয় সংস্কৃতিতে প্রোথিত হলেও এই স্বাধীন চলচ্চিত্রগুলো সীমানা ছাড়িয়ে বিভিন্ন উৎসবে যাচ্ছে, যা বাংলাদেশি চলচ্চিত্রের বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার এক বিশেষ অনুভূতি।
তিনি বরাবরের মতোই এই সুযোগটি তৈরি করার জন্য মিতু ভৌমিক লাঙ্গে, আল কসার এবং প্রোগ্রামিং টিমকে ধন্যবাদ জানান।
মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬
এদিকে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের পর মর্যাদাপূর্ণ মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ ছবিটি দেখানো হয়েছে।
ছবিটি রটারডাম উৎসবে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছে।
রেজওয়ান শাহরিয়ার সুমিত তার ‘মাস্টার’ ছবিটি সম্পর্কে এসবিএস বাংলাকে এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, "এটি একটি স্লো বার্ন পলিটিক্যাল থ্রিলার", যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটি তুলে ধরেছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
Read more about SBS’s use of AI





