SKIP TO MAIN CONTENT

“আমরা বাংলাদেশ থেকে যে সিভি নিয়ে আসি সেগুলো অনেকটা জেনেরিক”

Pyching 2.png
অস্ট্রেলিয়ায় আসার পর নিউ সাউথ ওয়েলসের রিজিওনাল এলাকায় কাজ করেছেন পাইচিংমং মারমা। এরপর মেলবোর্নে সেভেন ইলেভেনসহ বিভিন্ন সেক্টরে পার্টটাইম চাকরি করেছেন তিনি। ছিলেন এসবিএস বাংলার ক্যাজুয়াল প্রডিউসার। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার একটি সরকারি প্রতিষ্ঠান সার্ভিসেস অস্ট্রেলিয়াতে কর্মরত আছেন। Source: AAP / DAN PELED/ Pyching Marma

অস্ট্রেলিয়ায় পড়তে এসে প্রায় সব আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য অন্যতম চ্যালেঞ্জ হলো পার্টটাইম চাকরি পাওয়া। এক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন পাইচিংমং মারমা। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার একটি সরকারি প্রতিষ্ঠান, সার্ভিসেস অস্ট্রেলিয়াতে কাজ করছেন।


Published

By Sujan Chakraborty

Source: SBS


Skip to podcast episode content

অস্ট্রেলিয়ায় পড়তে এসে প্রায় সব আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য অন্যতম চ্যালেঞ্জ হলো পার্টটাইম চাকরি পাওয়া। এক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন পাইচিংমং মারমা। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার একটি সরকারি প্রতিষ্ঠান, সার্ভিসেস অস্ট্রেলিয়াতে কাজ করছেন।


পাইচিংমং মারমার সাক্ষাৎকারের দ্বিতয়ি ও শেষ পর্বে উঠে এসেছে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব এবং কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি দিক।

পাইচিং বলেন,

“এখানে যে কথাগুলো এখানকার জব মার্কেটে যেটাকে খুব বড় করে বলে যে, টু সেল ইয়োরসেল্ফ। এই কথাটা আবার আমাকে একজন এমপ্লয়ার বলেছিলেন, আরকি।”

“আমি ওখানে অ্যাপ্লাই করেছিলাম। আমাকে উনি নেননি, ঠিক আছে। কিন্তু আমাকে আবার উনি পার্সোনালি বলেছিলেন, ‘তোমাকে আমার ভালো লাগছে, বাট আই থিংক ইউ আর নট সেলিং ইয়োরসেল্ফ প্রপারলি। তোমার সফট স্কিল আছে, কিন্তু মার্কেট ওয়াইজ ঠিক আমরা যেমনটা খুঁজছি সেটা নেই। তুমি মনে হয় তোমাকে ঠিকঠাক মতো বিক্রি করতে পারছো না।’ “

“যেটা হয় যে, সিভিগুলো যখনই ওরা অ্যাপ্লাই করে তো এমপ্লয়ারের সফটওয়্যার সেগুলো আগে ডিটেক্ট করে। যে, এমপ্লয়ারের কিছু কিওয়ার্ড আছে যে, এগুলো ঐ ঐ ক্যান্ডিডেটের সিভি এর মধ্যে ওগুলো আছে কিনা?”

“আগেকার সময়ে ছিল অ্যালগরিদম। এখনকার সময়ে যেটাকে এ আই ও আমরা বলতে পারি। যখন ওরা দেখে যে আমি ঠিক যেমনটা চাচ্ছি, একটা পদের বিপরীতে দেখা গেল অ্যাপ্লিকেশন পড়েছে এক হাজার। তো, এক হাজার জনের সিভি দেখা তো সহজ ব্যাপার না। তো সফটওয়্যার দিয়ে ওরা ডিটেক্ট করতে চায় যে, আসলে আমি যাকে খুঁজছি সে এই সিভি এর মধ্যে সেগুলো আছে কিনা।”

পাইচিংমং মারমার সাক্ষাৎকারটির দ্বিতীয় ও শেষ পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now