নতুন তথ্য বলছে, দ্রুত বাড়তে থাকা বাড়ির দাম নতুন ক্রেতাদের জন্য সুদের হার তিনবার কমানোর যে সুবিধা ছিল, সেটিকে পুরোপুরি মুছে দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহরেই ভাড়া বাড়ছে, ফলে আরও বেশি অস্ট্রেলিয়ান বড় পরিবার হিসেবে একসঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন বা তাদেরকে আবার পরিবারে ফিরে যেতে হচ্ছে। এই বাড়তি দাম অর্থনীতিবিদদের ২০২৬ সালে সম্ভাব্য সুদের হার বৃদ্ধির পূর্বাভাস দিতে বাধ্য করেছে।
বাসস্থান সম্পর্কিত সংখ্যাগুলোর মতো এত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয় এমন পরিসংখ্যান আর নেই বললেই চলে।
আর সম্পত্তি বিশ্লেষণ প্রতিষ্ঠান কোটালিটি (Cotality) থেকে পাওয়া নতুন হাউজিং ডাটা অস্ট্রেলিয়ার আবাসন বাজারের বর্তমান অবস্থার আরও প্রমাণ দিয়েছে।
তাদের নভেম্বর মাসের নতুন তথ্য দেখায় যে, অস্ট্রেলিয়ায় বাড়ির মূল্য নভেম্বর মাসে এক শতাংশ বেড়েছে। এখন একটি মিডিয়ান বা গড় আবাসনের মূল্য ৮৮৮,০০০ ডলারের কিছু বেশি [$888,941], এবং এক্ষেত্রে অস্ট্রেলিয়ার দ্বিতীয় শহর হিসেবে ব্রিসবেনে গড় বাড়ির মূল্য এক মিলিয়ন ডলারে পৌঁছেছে।
কোটালিটির গবেষণা প্রধান এলাইজা ওয়েন বলেন, কমদামী সম্পত্তিগুলো, যেগুলো সাধারণত প্রথমবারের গৃহক্রেতাদের লক্ষ্য হওয়ার কথা—এই সংখ্যাগুলোর বৃদ্ধির পেছনে প্রধান চালিকা শক্তি এসব সম্পত্তি।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





