১৯৭৯ সালে সিডনিতে আসেন মুহিব আলম। এর আগে তিনি রেডিও বাংলাদেশের ইংলিশ ওভারসিজ সার্ভিসেস প্রোগ্রামে কাজ করেছেন। সিডনিতে আসার পর তিনি মাল্টিকালচারাল এথনিক রেডিও স্টেশন 2EA এর সঙ্গে জড়িয়ে পড়েন। এসবিএস এর ৫০ বর্ষ পূর্তি নিয়ে তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
এসবিএস-এর কথা জানতে পারেন ১৯৮০ সালের দিকে, বলেন মুহিব আলম।
“বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস অব অস্ট্রেলিয়া-এর প্রেসিডেন্ট খবর পেলেন যে, এসবিএস বাংলা সার্ভিস আছে যেখানে সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান হয়, আধা ঘণ্টার জন্য, বলেন মুহিব আলম।
“এখানে একটা আগ্রহ আমাদের সৃষ্টি হলো যে, আমরা বাংলাদেশীদের জন্য (রেডিও প্রোগ্রাম করতে পারি)। এই সার্ভিসটা ছিল ভারতীয় বাংলাভাষীদের জন্য।”

“আমরা চেষ্টা করলাম যে, আমাদের বাংলাদেশীদের জন্য একটা বাংলা ভাষায় প্রোগ্রাম চালু করা যায় কিনা।”
মুহিব আলম সেই অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট-সহ কয়েকজন এসবিএস-এর সঙ্গে যোগাযোগ করেন এবং এভাবে তারা একটি টাইম-স্লট পরে পান, বলেন মুহিব।
ফলে (অস্ট্রেলিয়ায়) বাংলাদেশী বাংলাভাষীদের জন্য এবং ভারতের বাংলাভাষীদের জন্য আলাদাভাবে অনুষ্ঠান সম্প্রচার করা হতো। এক সপ্তাহে ভারতীয়দের জন্য হলে তার পরের সপ্তাহে বাংলাদেশী বাংলাভাষী অস্ট্রেলিয়ানদের জন্য, বলেন তিনি।
মুহিব আলম বলেন, ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এসবিএস বাংলার সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন তিনি।
এসবিএস-এর ৫০ বর্ষ পূর্তি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মুহিব আলম। সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





