ট্যারান্ট, সেলারস, সুরতি, হরিনাথ: ক্রিকেটের মাধ্যমে অস্ট্রেলিয়া ও ভারতকে সংযুক্ত করতে অগ্রণী ভূমিকা যাদের

Colours of Cricket-GettyImages-637474174.jpg

Rusi Surti was the first Indian Test player to play in the Sheffield Shield Credit: Getty

বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত হাজার হাজার কিলোমিটার দূরের কোন স্টেডিয়ামে চলতে থাকা খেলা দেখতে তাদের টিভি অন করেন, কারণ তারা তাদের প্রিয় তারকা ক্রিকেটারদের খেলা দেখতে চান। কিন্তু এর পিছনে এমন অনেক লোক রয়েছেন যাদের নাম হয়তো শোনা যায়নি, কিন্তু তারা তাদের জীবন কাটিয়েছেন খেলাটি সবার কাছে উপভোগ্য করে তুলতে। 'কালারস অফ ক্রিকেটের' ষষ্ঠ পর্বে ক্রিকেটের এই অগ্রগামীরা যে দীর্ঘ উত্তরাধিকার রেখে গেছেন সে সম্পর্কে শুনুন।


অনেক ক্রিকেট ভক্তদের জন্য, বিশেষ করে যারা উপমহাদেশের, তাদের কাছে ফ্রাঙ্ক ট্যারান্ট নামটি হয়তো কিছু নয়।

মেলবোর্নে জন্মগ্রহণকারী ট্যারান্ট সম্ভবত ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশী কোচ এবং অস্ট্রেলিয়ান ও ভারতীয় ক্রিকেটের মধ্যে দীর্ঘদিনের সংযোগের পিছনে একজন মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন।

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দু'জায়গাতেই অল্প কিছু কাজ করার পর ট্যারান্ট যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে চলে আসেন, তখন খেলায় তার অবদান বেড়ে চলছিল।

তিনি তৎকালীন পাতিয়ালার মহারাজার কোচ ছিলেন এবং ভারত ও সিলনে প্রথম অস্ট্রেলিয়ান সফরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ট্যারান্ট ছিলেন ভারতে তার দিনের মিস্টার ক্রিকেট।

আরেক বিস্মৃত নায়ক হলেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার রেজিনাল্ড হিউ ডার্নিং সেলার্স ওএএম, যিনি রেক্স সেলার নামেই বেশি পরিচিত। তিনি বোম্বেতে (বর্তমানে মুম্বাই) জন্মগ্রহণ করেন এবং গুজরাটে বেড়ে ওঠেন।

ক্রিকেট ইতিহাসবিদ এবং লেখক প্যাট্রিক স্কিন মনে করেন সেলার্স সম্ভবত ভারতীয় বংশোদ্ভুত প্রথম খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন।

একজন ব্যাটসম্যান হিসেবে এবং সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে তার দীর্ঘ কর্মজীবনের জন্য সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটে এই অ্যাংলো-ইন্ডিয়ান অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। ক্রিকেটে তার ভূমিকার জন্য ২০১৩ সালে তিনি মেডেল অফ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়ায় ভূষিত হন।

কালারস অফ ক্রিকেটের এই পর্বে, আমরা প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার রুসি ফ্র্যামরোজ সুরতিকেও স্মরণ করছি।

ক্রিকেট মাঠে অঘটন কিছু করার ক্ষমতার কারণে এই অলরাউন্ডারকে 'গরিব মানুষের গ্যারি সোবার্স' বলা হয়। অস্ট্রেলিয়া সফরে এসে সুরতির পারফরম্যান্স এতটাই ভালো ছিল যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ড উভয়েই তাকে তাদের দলে চেয়েছিল।

'লিটল মাস্টার' সুনীল গাভাস্কারের মি. সুরতিকে নিয়ে সুখস্মৃতি রয়েছে।

তার সাথে বসে গল্প হতো, ক্রিকেট নিয়ে কথা হতো, এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ
সুনীল গাভাস্কার

ক্রিকেটের সমসাময়িক অগ্রগামীদের মধ্যে ড. গরুর কৃষ্ণ 'হ্যারি' হরিনাথের নামটি ওএএম তালিকার শীর্ষে আছে।

ড. হরিনাথ দক্ষিণ এশিয়ার প্রথম ব্যক্তি যিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

তিনি দীর্ঘদিন ক্রিকেট এনএসডব্লিউ-এর প্রধান ছিলেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডে যোগদানকারী প্রথম অশেতাঙ্গ ব্যক্তি।

তার সাফল্যের কারণ প্রসঙ্গে ড. হরিনাথ বলেছেন যে তিনি সিডনির একটি ক্লাবের অংশ হয়ে উঠেছিলেন এবং প্রতিটি কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।

টিরুম পরিষ্কার করা বা স্যান্ডউইচ তৈরি করা, বা পিচগুলি সঠিকভাবে চিহ্নিত করা, লাঞ্চ ব্রেকের সময় পিচ পরিষ্কার করা, এইসব খুঁটিনাটি বিষয় সবই দলীয় কর্মকান্ডের অংশ। একটি দলীয় প্রচেষ্টা
ড. গরুর কৃষ্ণ হরিনাথ

“এটি আমাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের মানসিকতা শেখার সুযোগ দিয়েছে... এবং এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি তৃণমূলের লোকজন, খেলোয়াড়দের চিনতাম।”

উপরে প্লে বাটনে ক্লিক করে পুরো প্রতিবেদনটি শুনুন অথবা কালার্স অফ ক্রিকেট-এর আট পর্বের সিরিজের প্রতিটি পর্ব শুনতে এসবিএস রেডিও অ্যাপে বা আপনার প্রিয় পডকাস্ট অ্যাপ যেমন স্পটিফাই (Spotify) বা এপল পডকাস্টে ( Apple Podcasts) কালার্স অফ ক্রিকেট (Colors of Cricket) খুঁজুন।

কালার্স অফ ক্রিকেট: প্রথম পর্ব

কালার্স অফ ক্রিকেট: দ্বিতীয় পর্ব

কালার্স অফ ক্রিকেট: তৃতীয় পর্ব

কালার্স অফ ক্রিকেট: চতুর্থ পর্ব

কালার্স অফ ক্রিকেট: পঞ্চম পর্ব

ভাষান্তর: শাহান আলম

Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan

Lead Producer: Deeju Sivadas

Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli

Sound Design: Max Gosford

Program Manager: Manpreet Kaur Singh

Advisor: Patrick Skene

Colours of Cricket is a collaborative project from SBS Radio's South Asian language programs; SBS Bangla, SBS Gujarati, SBS Hindi, SBS Malayalam, SBS Nepali, SBS Punjabi, SBS Sinhala, SBS Tamil, and SBS Urdu.


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now