SKIP TO MAIN CONTENT

অন্ধকার ভেদ করে আশার গল্প; ‘দ্য ব্লাইন্ড উইশ’ সমাজের ভিন্ন এক বাস্তবতার চলচ্চিত্র - ১ম পর্ব

vlcsnap-2025-09-16-08h08m43s971.png
Actor Mouli Ganguly, Debolina Modak Sadhu and a co-artist are seen in a new Bangla film called The Blind Wish. Credit: Tiyasha Movies/ Cinema Neorealism

দ্য ব্লাইন্ড উইশ নামে একটি নতুন চলচ্চিত্র শীঘ্রই দর্শকরা দেখার সুযোগ পেতে যাচ্ছেন। সিনেমাটি ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকদের জন্য নির্মিত বলে জানাচ্ছেন নির্মাতারা।


Published

Updated

By Shahan Alam

Source: SBS


Skip to podcast episode content

দ্য ব্লাইন্ড উইশ নামে একটি নতুন চলচ্চিত্র শীঘ্রই দর্শকরা দেখার সুযোগ পেতে যাচ্ছেন। সিনেমাটি ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকদের জন্য নির্মিত বলে জানাচ্ছেন নির্মাতারা।


'দ্য ব্লাইন্ড উইশ' ছবিটি তিয়াশা মুভিজ ও সিনেমা নিও-রিয়ালিজমের যৌথ প্রযোজনায় নির্মিত এবং এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রুচিন ভীণা চেইনপুরি।

সম্প্রতি ছবিটির একটি মিউজিক ভিডিও রিলিজ করা হয়েছে।

এই ছবির নির্মাতা ও কলাকুশলীরা এসবিএস বাংলার সাথে কথা বলেছেন।

পুরো সাক্ষাৎকারের প্রথম পর্বে আজ আমাদের সাথে এই ছবির নির্মাতা রুচিন ভীণা চেইনপুরি, প্রযোজক কাজরী মোদক, অস্ট্রেলিয়া-প্রবাসী অভিনেতা মৌলি গাঙ্গুলি রয়েছেন। আলোচনা করব সিনেমাটি নির্মাণের নানা দিক নিয়ে।

এই ছবির নির্মাতা রুচিন ভীণা চেইনপুরি জানান, সিনেমাটির কাহিনী মূলত একজন দৃষ্টিহীন যুবক এবং তার পরিবারের জীবনকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে এক নিবেদিতপ্রাণ বোন পুরো সংসারের দায়িত্ব একাই সামলায়।

এই ছবির প্রযোজক কাজরী মোদক তার দীর্ঘদিনের পেশাদার অভিজ্ঞতা শেয়ার করেন এবং জানান কীভাবে একটি ছোট গল্পের ভাবনা থেকে ছবিটি শেষ পর্যন্ত একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপান্তরিত হলো।

অস্ট্রেলিয়া-প্রবাসী অভিনেতা মৌলি গাঙ্গুলি ছবিতে তার চরিত্র সম্পর্কে বলেন, "আমার রোলটা হচ্ছে ডক্টর চ্যাটার্জি, আমি অন্ধ ছেলেটির চোখটা অপারেশন করে আলো দিচ্ছি।"

তিনি আরো বলেন, গল্পের মূল বিষয়বস্তু হলো অন্ধকারের জগত থেকে আলোর পথে যাত্রা এবং একটি পরিবারের মধ্যকার আবেগপূর্ণ জটিলতা।

ছবির কলাকুশলীরা আরো জানান, 'দ্য ব্লাইন্ড উইশ' একটি শিক্ষণীয় ও মানবিক আবেদনের চলচ্চিত্র যা সমাজের ভিন্ন এক বাস্তবতাকে রূপালী পর্দায় ফুটিয়ে তুলেছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now