Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

Australia Explained: অস্ট্রেলিয়ায় বিভিন্ন গ্রেডের পেট্রোল আপনাকে যেভাবে জ্বালানি সাশ্রয়ে সাহায্য করতে পারে

Albanese Government Announces Fuel Excise Cut

Shop around for the best fuel price because there should be no quality difference across petrol retailers. Credit: Morgan Hancock/Getty Images

অস্ট্রেলিয়াজুড়ে চালকদের জ্বালানির দাম অস্থির থাকায় বেশি খরচ করতে হচ্ছে। তাহলে গাড়িতে জ্বালানি ভরার সময় কি সস্তা পেট্রোল ব্যবহার করা যুক্তিযুক্ত? এর উত্তর অনেকটাই নির্ভর করে আপনার গাড়ির ইঞ্জিনের চাহিদার ওপর, কারণ সব ধরনের জ্বালানি সব গাড়ির জন্য উপযোগী নয়।


Published

By Zoe Thomaidou

Presented by Melissa Compagnoni, Shahan Alam

Source: SBS



Share this with family and friends


অস্ট্রেলিয়াজুড়ে চালকদের জ্বালানির দাম অস্থির থাকায় বেশি খরচ করতে হচ্ছে। তাহলে গাড়িতে জ্বালানি ভরার সময় কি সস্তা পেট্রোল ব্যবহার করা যুক্তিযুক্ত? এর উত্তর অনেকটাই নির্ভর করে আপনার গাড়ির ইঞ্জিনের চাহিদার ওপর, কারণ সব ধরনের জ্বালানি সব গাড়ির জন্য উপযোগী নয়।


অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড পর্বের এই প্রতিবেদনে আমরা জ্বালানির ধরণ এবং খরচ সাশ্রয়ের বিষয়ে আলোচনা করব।

অস্ট্রেলিয়ার সার্ভিস স্টেশনগুলোতে প্রধানত যে ধরনের জ্বালানি পাওয়া যায় সেগুলো হলো বিভিন্ন গ্রেডের আনলেডেড পেট্রোল, ইথানল-মিশ্রিত পেট্রোল এবং ডিজেল।

পেট্রোলের তিনটি প্রধান ধরন রয়েছে: ৯১-অকটেন জ্বালানি, যা রেগুলার আনলেডেড পেট্রোল নামে পরিচিত, প্রিমিয়াম আনলেডেড ৯৫-অকটেন এবং ৯৮-অকটেন জ্বালানি।

তবে বিভিন্ন দেশের পেট্রোল পাম্পে এই সংখ্যাগুলো কিছুটা ভিন্ন হতে পারে, কারণ তাদের হিসাবের পদ্ধতি আলাদা।

তবে নিশ্চিন্ত থাকুন, এগুলো সমমানের জ্বালানির গুণগত মান নির্দেশ করে বলে জানান জ্যাক অ্যামান।

তিনি বর্তমানে The University of Western Australia-র এন্টারপ্রাইজ এডুকেশনের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে কর্মরত এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক।

তিনি বলছেন, “যুক্তরাষ্ট্রে সাধারণত নিম্ন, মাঝারি এবং উচ্চ গ্রেডের অকটেনকে ৮৭, ৮৯ এবং ৯১ হিসেবে চিহ্নিত করা হয়। যা অস্ট্রেলিয়ায় যথাক্রমে ৯১, ৯৫, ৯৮। প্রতিটি ক্ষেত্রেই সরকার কীভাবে এটি গণনা করবে সেটাই মূল পার্থক্য। তবে যাই হোক, এগুলো আন্তর্জাতিকভাবে সমন্বিত মান।”

অকটেন রেটিং জ্বালানির অকাল দহন প্রতিরোধ ক্ষমতা পরিমাপ করে বলে ব্যাখ্যা করেন জেমস উইলিয়ামস। তিনি Royal Automobile Club of Victoria বা RACV-এর নীতিমালা বিভাগের প্রধান।

তিনি বলছেন, “পাম্পে থাকা অকটেন নম্বর দেখায় জ্বালানিটি ‘ইঞ্জিন নক’ বা অস্বাভাবিক ধাক্কা প্রতিরোধে কতটা সক্ষম। সংখ্যা যত বেশি, জ্বালানির মানও তত উন্নত।”

তাই উচ্চ অকটেন রেটিং মানেই বেশি দাম।

তবে এর মানে এই নয় যে এতে ইঞ্জিনের কার্যক্ষমতা বা জ্বালানি সাশ্রয় সবসময় ভালো হবে।

RACV-এর মিস্টার উইলিয়ামস বলেন, আপনি যদি উচ্চ ক্ষমতাসম্পন্ন বা স্পোর্টস গাড়ি না চালান, তাহলে সাধারণত প্রতি লিটার জ্বালানিতে বেশি দূরত্বের জন্য আনলেডেড ৯১-ই সবচেয়ে সাশ্রয়ী বিকল্প।

তিনি বলছেন, “আপনি যদি সাধারণ ধরনের গাড়ি চালান, যেমন ছোট বা মাঝারি SUV কিংবা হ্যাচব্যাক, তাহলে ৯১ ব্যবহার করেও ৯৮-এর মতোই জ্বালানি দক্ষতা পাবেন। আর অবশ্যই ৯১-এর দাম কম হওয়ার কথা। তবে এর মানে এই নয় যে ৯৮ আপনার গাড়ির জন্য খারাপ। শুধু উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়িগুলোই এই উচ্চ অকটেনের পুরো সুবিধা কাজে লাগাতে পারে।”

অন্যদিকে, যদি আপনার গাড়ি উচ্চ অকটেন জ্বালানির জন্য তৈরি হয়, তাহলে সেখানে ৯১ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না।

আপনার গাড়ির ফিউল ক্যাপের ভেতরের লেবেল বা ম্যানুয়ালে নির্মাতার সুপারিশকৃত অকটেন রেটিং উল্লেখ থাকে।

তিনি বলছেন, “আপনি যদি ভুল ধরনের পেট্রোল ব্যবহার করেন, তাহলে তা শুধু জ্বালানি দক্ষতা ও গাড়ি কত দূর যেতে পারবে সেটিকেই প্রভাবিত করবে না, বরং দীর্ঘমেয়াদে খরচ, ইঞ্জিনের ক্ষয়ক্ষতি এবং ক্ষতির কারণও হতে পারে।”

এছাড়াও, কখনোই ডিজেলে চালিত গাড়িতে পেট্রোল বা পেট্রোলে চালিত গাড়িতে ডিজেল ব্যবহার করা উচিত নয়।

আপনি যদি ডিজেল গাড়ি চালান, তাহলে নির্মাতার নির্দেশনা থেকেই জানতে পারবেন আপনার গাড়ি বায়োডিজেলের উপযোগী কি না। বায়োডিজেল হলো নবায়নযোগ্য ও জৈবভাবে অবক্ষয়যোগ্য এক ধরনের জ্বালানি।

যদি উপযোগী না হয়, তাহলে সাধারণ ডিজেল ব্যবহার করাই ভালো।

অস্ট্রেলিয়ায় সবচেয়ে প্রচলিত ইথানল-পেট্রোল মিশ্রণ হলো ই টেন (E10); এতে ১০ শতাংশ ইথানল থাকে, যা উদ্ভিদজাত উপাদান থেকে তৈরি জ্বালানি, এবং ৯০ শতাংশ আনলেডেড পেট্রোলের সঙ্গে মেশানো হয়।

এটির অকটেন বেশি এবং দামও তুলনামূলক কম। তবে এটি সবসময় জ্বালানি খরচ কমাবে এমন নয়।

প্রফেসর অ্যামান ব্যাখ্যা করেন, “অল্প পরিমাণ ইথানল যোগ করলে অকটেন রেটিং বেড়ে যায়। ফলে একই পরিমাণ জ্বালানিতে গাড়ি কিছুটা বেশি শক্তি পায়। তবে E10 ব্যবহারের একটি অসুবিধা হলো জ্বালানি একটু দ্রুত শেষ হয়। অর্থাৎ প্রতি ১০০ কিলোমিটার চলার জন্য প্রায় ৩ শতাংশ বেশি জ্বালানি খরচ হয়। কিন্তু এর দাম কম হওয়ায় কিছুটা সমন্বয় হয়।”

আপনার গাড়ি E10-এর উপযোগী কি না তা নিশ্চিত না হলে নির্মাতার ম্যানুয়াল বা ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেন প্রফেসর অ্যামান।

তিনি বলছেন, “গত প্রায় ২০ বছরের মধ্যে তৈরি যেকোনো গাড়িই সাধারণত E10-এর উপযোগী হবে। আর যদি গাড়িতে কার্বুরেটর থাকে, তাহলে সেটি সম্ভবত E10-এর উপযোগী নয়।”

সবশেষে মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ায় বিভিন্ন সার্ভিস স্টেশনে জ্বালানির মান একই মানদণ্ডে নিয়ন্ত্রিত।

RACV চালকদের বিভিন্ন জায়গায় দাম যাচাই করে সবচেয়ে কম দামের জ্বালানি কেনার পরামর্শ দেয়, কারণ বিভিন্ন পেট্রোল বিক্রেতার জ্বালানির মানে সাধারণত কোনো পার্থক্য থাকে না।

যারা বাজেট নিয়ে সচেতন, তাদের জন্য নির্মাতার সুপারিশ পূরণ করে এমন সবচেয়ে সস্তা জ্বালানিই সাধারণত সবচেয়ে সাশ্রয়ী বিকল্প।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now