Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Australia Explained: জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে সর্বত্র: দৈনন্দিন ব্যয় ব্যবস্থাপনার যেসব উপায় আছে

Couple having financial stress with credit card debt

Young couple managing household bills and credit card payments at home, feeling stressed Source: iStockphoto / DejanMilic/Getty Images

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ তৃতীয় মাসে গড়ানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ায় খুচরা পেট্রোল ও ডিজেলের দাম এখনও চাপের মধ্যে রয়েছে। এই মাসে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (RBA) নগদ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় অনেক অস্ট্রেলিয়ান পরিবারের ওপর চাপ আরও বেড়েছে।


Published

Updated

By Sahil Makkar

Presented by Melissa Compagnoni, Shahan Alam

Source: SBS



Share this with family and friends


যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ তৃতীয় মাসে গড়ানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ায় খুচরা পেট্রোল ও ডিজেলের দাম এখনও চাপের মধ্যে রয়েছে। এই মাসে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (RBA) নগদ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় অনেক অস্ট্রেলিয়ান পরিবারের ওপর চাপ আরও বেড়েছে।


মানুষকে এখন পাম্পে বেশি টাকা খরচ করতে হচ্ছে, একই সঙ্গে সামলাতে হচ্ছে বাড়তি মুদি খরচ, ভাড়া, হোম লোন এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ব্যয়।

অস্ট্রেলিয়া এক্সপ্লেইনেড-এর এই পর্বে আমরা দেখব, আর্থিক চাপ মোকাবিলায় মানুষকে সহায়তা করতে অস্ট্রেলিয়ায় কী ধরনের পরামর্শ পাওয়া যায়।

মেলবোর্নের বাসিন্দা ইমতিয়াজ আহমেদের পেশা আইটি এবং তিনি পূর্ণকালীন চাকরি করেন। তবে পরিবারের খরচ চালাতে তিনি সপ্তাহান্ত ও সন্ধ্যায় ট্যাক্সি এবং রাইডশেয়ার গাড়িও চালান।

তিনি বলছেন, “একটা চাকরি দিয়ে এখন টিকে থাকা সম্ভব না। আমার গাড়ি ডিজেলে চলে। আগে যেখানে ট্যাঙ্ক ভরতে প্রায় ১০৩ বা ১০৫ ডলার লাগত, এখন সেটা বেড়ে প্রায় ১৬০ ডলার হয়েছে। এতে তো কোনো সুবিধা হচ্ছে না। সবার জন্যই এখন সময়টা কঠিন।”

ইমতিয়াজ আহমেদ বলেন, জ্বালানির বাড়তি দামই একমাত্র সমস্যা নয়।

যাত্রী কমে যাওয়া, রাইডশেয়ার প্ল্যাটফর্মের বাড়তি কমিশন এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় চালকদের জন্য সংসার চালানো আরও কঠিন হয়ে উঠেছে।

তিনি বলেন, “সেদিন এয়ারপোর্টে প্রায় চার ঘণ্টা বসে থেকেও কোনো যাত্রী পাইনি। রাত দেড়টা বা দুইটার দিকে খালি হাতে বাড়ি ফিরেছি। ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে পারতাম, কিন্তু জীবিকা চালানোর চেষ্টায় ছিলাম।”

এখন তিনি যোগাযোগ করার কথা ভাবছেন ন্যাশনাল ডেট হেল্পলাইন (National Debt Helpline)-এর সঙ্গে। এটি অস্ট্রেলিয়াজুড়ে পরিচালিত একটি বিনামূল্যের, স্বাধীন ও গোপনীয় সেবা।

এই হেল্পলাইন আর্থিক চাপে থাকা মানুষদের আর্থিক পরামর্শদাতাদের সঙ্গে যুক্ত করে দেয়। তারা মানুষের অধিকার সম্পর্কে জানান এবং সম্ভাব্য সমাধানের পথ নিয়ে আলোচনা করেন।

ন্যাশনাল ডেট হেল্পলাইনের ভিকি স্ট্যাফ বলেন, এখন অনেক মানুষ তাদের আয়ের বড় অংশ জ্বালানি ও খাবারের মতো জরুরি খাতে ব্যয় করছেন। ফলে অন্য প্রয়োজনীয় খরচের জন্য কম অর্থ থাকছে।

তিনি বলছেন, “এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি ফোন পাচ্ছি এমন মানুষদের কাছ থেকে, যারা হোম লোনের কিস্তি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি আসা অভিযোগ। এছাড়াও অনেকেই ক্রেডিট কার্ডের দেনা, ট্যাক্স অফিসের বকেয়া, বিদ্যুৎ বিল এবং গাড়ির ঋণ নিয়ে সমস্যায় আছেন।”

ভিকি স্ট্যাফ বলেন, অনেকেই জানেন না যে ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে তারা আর্থিক দুরবস্থা সহায়তার (financial hardship arrangement) আবেদন করতে পারেন।

তিনি বলছেন, “এ ধরনের ব্যবস্থায় কিছু সময়ের জন্য কিস্তি বন্ধ রাখা যেতে পারে। আবার কম পরিমাণ অর্থ দীর্ঘ সময় ধরে পরিশোধ করার ব্যবস্থাও হতে পারে। মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে, আর আর্থিক পরামর্শদাতারা এসব বিষয় নিয়েই আলোচনা করেন।”

তিনি বলেন, সঠিক তথ্য ও বাস্তবসম্মত সমাধান দিতে কাউন্সেলরদের কোন ব্যক্তির আর্থিক অবস্থা বুঝতে হয়।

তিনি বলছেন, “আমরা মানুষের আয়, খরচ, সম্পদ ও দেনা সম্পর্কে কথা বলি। এগুলো জানার পর আমরা বুঝতে পারি, কীভাবে তাদের এই আর্থিক সংকট থেকে বের হতে সাহায্য করা যায়।”

ন্যাশনাল ডেট হেল্পলাইনের সঙ্গে যোগাযোগের তিনটি উপায় রয়েছে:

• ফোন করতে পারেন: 1800 007 007 নাম্বারে

• National Debt Helpline ওয়েবসাইট দেখুন

• ওয়েবসাইটের লাইভ চ্যাট সেবা নিতে পারেন

যারা ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন, তাদের জন্য ফোন কলে দোভাষী সহায়তার ব্যবস্থাও করা হয়।

ভিকি স্ট্যাফ জানান, সাহায্যপ্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ব্যস্ত সময়ে অপেক্ষা করতে হতে পারে। তিনি পরামর্শ দেন, ফোনে যোগাযোগ সম্ভব না হলে পরে আবার চেষ্টা করতে বা লাইভ চ্যাটের মতো অন্য পদ্ধতি ব্যবহার করতে।

এছাড়াও বাসিন্দাদের বিভিন্ন কমিউনিটি সংস্থার বিনামূল্যের সহায়তা সেবাও খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে দ্য স্যালভেশন আর্মির মানি কেয়ার (The Salvation Army Moneycare), এংলি কেয়ার অস্ট্রেলিয়ার (Anglicare Australia) কিছু আর্থিক কাউন্সেলিং সেবা, কমিউনিটি লিগ্যাল সেন্টার, মব স্ট্রং ডেট হেল্প (Mob Strong Debt Help) এবং ফাইনান্সিয়াল রাইটস লিগাল সেন্টার (Financial Rights Legal Centre) ।

অস্ট্রেলিয়ায় নতুন জীবনে মানিয়ে নেওয়ার জন্য আরও মূল্যবান তথ্য ও পরামর্শ পেতে অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড (Australia Explained) পডকাস্টটি সাবস্ক্রাইব করুন বা অনুসরণ করুন।

আপনার কি কোনো প্রশ্ন বা বিষয়ের ধারণা আছে?

ইমেইল করুনঃ australiaexplained@sbs.com.au

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now