Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Australia Explained: ফুটবলে যেভাবে যুক্ত হবেন

Women compete in a football match
There are football programs for young and old in Australia. Credit: Catherine Ivill/Getty Images

বিশ্বের মানুষকে একত্রিত করে ফিফা ওয়ার্ল্ড কাপ (FIFA World Cup) এ কথা মোটেও অতিরঞ্জিত নয়। কারণ, ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে বিবেচনা করা হয়। তবে ফুটবলের আসল যাত্রা শুরু হয় শহরতলির মাঠগুলোতে এবং স্থানীয় ক্লাবগুলোতে, যেখানে প্রতিদিন সব বয়স ও সব ধরনের দক্ষতার মানুষ খেলেন।


Published

By Melissa Compagnoni

Presented by Shahan Alam

Source: SBS




Share this with family and friends


বিশ্বের মানুষকে একত্রিত করে ফিফা ওয়ার্ল্ড কাপ (FIFA World Cup) এ কথা মোটেও অতিরঞ্জিত নয়। কারণ, ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে বিবেচনা করা হয়। তবে ফুটবলের আসল যাত্রা শুরু হয় শহরতলির মাঠগুলোতে এবং স্থানীয় ক্লাবগুলোতে, যেখানে প্রতিদিন সব বয়স ও সব ধরনের দক্ষতার মানুষ খেলেন।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • ফুটবল মানুষের পটভূমি, লিঙ্গ, বয়স বা সক্ষমতা, যাই হোক না কেন, সবাইকে একত্রিত করে।
  • ওয়াকিং ফুটবল (Walking Football) এবং ফুটসাল (Futsal) বর্তমানে অস্ট্রেলিয়ায় সবচেয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ফুটবল সংস্করণগুলোর মধ্যে দুটি।
  • আপনার কাছাকাছি স্থানীয় ক্লাব খুঁজে পেতে প্লে ফুটবল, অর্থাৎ ফুটবল অস্ট্রেলিয়ার কমিউনিটি ফুটবলের ডিজিটাল প্ল্যাটফর্মে খোঁজ করুন।

আপনিও কীভাবে যুক্ত হতে পারেন ফুটবল কমিউনিটিতে, সেটাই জেনে নেওয়া যাক আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড ফীচারে।

প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দেওয়া যাক: এই খেলাটিকে আমরা ফুটবল বলব, নাকি সকার?

“আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় আমাদের এই খেলাটিকে ‘ফুটবল’ বলাই উচিত। এটি একটি বৈশ্বিক খেলা। আগে একে ‘সকার’ বলা হতো, কিন্তু আমার মতে ‘ফুটবল’ নামটিই সবচেয়ে উপযুক্ত," বলছিলেন ফুটবল অস্ট্রেলিয়া-এর ফুটবল বিষয়ক নির্বাহী পরিচালক হিদার গ্যারিয়ক।

তিনি বলেন, ফুটবল একটি অসাধারণ অন্তর্ভুক্তিমূলক খেলা, যেখানে সারা দেশে প্রায় ১৯ লাখ অংশগ্রহণকারী রয়েছে।

ফুটবলের জনপ্রিয়তার মূল কারণ হলো, এটি মানুষের সামাজিক বা সাংস্কৃতিক পটভূমি, লিঙ্গ, বয়স কিংবা সক্ষমতা নির্বিশেষে সবাইকে খুব সহজেই একত্রিত করে।

আপনি চার বা পাঁচ বছর বয়স থেকেই গ্রাসরুট পর্যায়ে ফুটবল খেলা শুরু করতে পারেন। আবার চলাফেরার সক্ষমতা আগের মতো না থাকলেও ওয়াকিং ফুটবল দলে যোগ দিতে পারেন।

Australia Explained—Football
Players enjoy the inclusion, teamwork and competitive spirit of football. Credit: South_agency/Getty Images

কীভাবে শুরু করব ?

শুনে ভালো লাগছে? শুরু করার জন্য ফুটবল অস্ট্রেলিয়ার রয়েছে প্রচুর সহায়ক তথ্য ও উপকরণ।

হিদার গ্যারিয়ক জানান, তাদের ওয়েবসাইটে প্লে ফুটবল (Play Football) প্ল্যাটফর্ম রয়েছে।

প্লে ফুটবল-এ অনলাইনের মাধ্যমে আপনি আপনার এলাকার কোনো ক্লাবে নিবন্ধন করতে পারেন।

এই খেলার মূল দর্শনই হলো অন্তর্ভুক্তি। এখানে শিশু থেকে প্রবীণ, ফার্স্ট নেশনস (First Nations) খেলোয়াড়, বিশেষ চাহিদাসম্পন্ন ও ভিন্ন সক্ষমতার খেলোয়াড়, এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ভাষাগত পটভূমির মানুষের জন্য নানা ধরনের কর্মসূচি রয়েছে।

ফুটবল অস্ট্রেলিয়া-এর ওয়েবসাইট ঘুরে দেখলে আপনি মিনিরুজ সেটেলমেন্ট প্রোগ্রাম (MiniRoos Settlement Program) এবং মাল্টিকালচারাল ইয়ুথ প্রোগ্রামের (Multicultural Youth Program) তথ্যও পাবেন।

ফুটবল এনএসডব্লিউ-এর কমিউনিটি অ্যান্ড মেম্বার সার্ভিসেস বিভাগের প্রধান অ্যারন ডিবডিন বলেন, এসব কর্মসূচি ফুটবল অস্ট্রেলিয়ার সহযোগিতায় পরিচালিত হয় বিনামূল্যে।

Australia Explained—Football
In Australia more than 2000 clubs offer a front door into the game of football. Credit: Morsa Images/Getty Images

ফুটবল কী সবার জন্য?

সমাজে অন্তর্ভুক্ত হওয়ার এই অনুভূতিই লাল রোচান তাক-লুয়েমকে কমিউনিটি ফুটবলের প্রতি আকৃষ্ট করেছিল।

এক বন্ধুর মাধ্যমে তিনি কুইন্সল্যান্ডের এসএসআই মাল্টিকালচারাল স্পোর্টস ক্লাব পরিচালিত মেয়েদের জন্য বিনামূল্যের একটি ফুটবল কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করেন।

আপনি হয়তো ফুটবলকে শীতকালীন খেলা হিসেবেই চেনেন। তবে শুধু এনএসডব্লিউতেই প্রায় ৮০ হাজার খেলোয়াড় গ্রীষ্মকালীন ফুটবলে নাম লেখান।

অ্যারন ডিবডিন বলেন, গ্রীষ্মকালীন বা অফ-সিজন ফুটবল নিজেই এখন একটি বড় খেলা হয়ে উঠেছে।

আমরা মনে করি, এ ধরনের কর্মসূচি মানুষের সাংস্কৃতিক সম্প্রদায় এবং ফুটবল সম্প্রদায়ের মধ্যে সংযোগ গড়ে তুলতে ও ব্যবধান কমাতে দারুণ কার্যকর ভূমিকা রাখে।
অ্যারন ডিবডিন

হয়তো আপনি বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান ইনডোর খেলাটি খেলতে চাইবেন।

ফুটসাল হলো ফুটবলের ছোট আকারের ইনডোর সংস্করণ। দ্রুতগতি, বিস্ফোরণধর্মী খেলার ধরন এবং উচ্চ দক্ষতার জন্য পরিচিত এই খেলাটি বিশ্বের অনেক সেরা ফুটবলারের দক্ষতা গড়ে তুলতে সহায়তা করেছে।

অথবা আপনি হয়তো তুলনামূলক কম শারীরিক পরিশ্রমের কোনো খেলা খুঁজছেন।

সে ক্ষেত্রে হিদার গ্যারিয়ক বলেন, ওয়াকিং ফুটবলের জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই খেলার মাধ্যমে আপনি একটি প্রাণবন্ত খেলোয়াড় সম্প্রদায়ের অংশ হয়ে ওঠেন।

অনেকে দেখেন, তারা এমন কিছু কৌশল বা মজার খেলোয়াড়ি দক্ষতা দেখানোর চেষ্টা করেন, যা হয়তো শীতকালীন মৌসুমের প্রতিযোগিতামূলক খেলায় করতেন না। এতে চাপ কম থাকে, আর খেলাটাও বেশি উপভোগ্য হয়ে ওঠে।
অ্যারন ডিবডিন
FIGC Walking Football Panel
Walking football is becoming popular Credit: Gabriele Maltinti - FIGC/FIGC via Getty Images

ফুটবলের আর কোন সংস্করণ কী আছে?

আহমাদ ঘেইসারি নিয়্যা মেলবোর্নে তাঁর স্থানীয় কাউন্সিলের মাধ্যমে ওয়াকিং ফুটবল সম্পর্কে জানতে পারেন।

ফুটবলের এই সংস্করণটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সুস্থ থাকার পাশাপাশি নতুন বন্ধু তৈরি করা যায়।

তবে আহমাদ ঘেইসারি নিয়্যার মতো একই উদ্যমে খেলতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

এ খেলায় ট্যাকল করা বা দৌড়ে চলা নিষিদ্ধ। কম শারীরিক চাপের হওয়ায় এটি স্বাস্থ্যগত সমস্যা আছে বা আত্মবিশ্বাস কম - এমন মানুষের জন্যও দারুণ উপযোগী। এমনকি সব বয়সের মানুষের জন্যই ওয়াকিং ফুটবল সেশন রয়েছে।

ওয়াকিং ফুটবল দেখে ভুল করবেন না, এটি যথেষ্ট ঘাম ঝরানোর মতো ব্যায়াম, আর একই সঙ্গে মন ভালো করারও দারুণ একটি উপায়।
আহমাদ ঘেইসারি নিয়্যা
Australia Explained—Football
If you want to pursue the elite development pathway, start at your club. Credit: Drazen_/Getty Images

আপনি কী ফুটবলকে আরও গুরুত্বের সঙ্গে নিতে চান?

আপনি যদি ফুটবলকে আরও গুরুত্বের সঙ্গে নিতে চান, তাহলে এলিট পর্যায়ে পৌঁছানোরও নানা পথ রয়েছে।

হিদার গ্যারিয়ক বলেন, সবারই শীর্ষ পর্যায়ে পৌঁছানোর নিজস্ব একটি পথ রয়েছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এই খেলাটি খেলবেন কি না, যদি এখনও সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে শেষ কথাটি বলছেন অ্যারন ডিবডিন।

“অস্ট্রেলিয়াজুড়ে দুই হাজারেরও বেশি ফুটবল ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাবই আমাদের খেলায় যুক্ত হওয়ার একটি প্রবেশদ্বার। ইতোমধ্যেই নানা দেশ, সংস্কৃতি ও ভিন্ন ভিন্ন পটভূমির মানুষ অস্ট্রেলিয়ায় ফুটবল খেলছেন। আমাদের ক্লাবগুলো সবার জন্যই অত্যন্ত আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও স্বাগতপূর্ণ পরিবেশ তৈরি করে। তাই কেউ যদি ফুটবল খেলতে আগ্রহী হন, আমি তাঁকে তাঁর স্থানীয় ক্লাবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাব,” বলেন তিনি।

অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।

আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ?  australiaexplained@sbs.com.au-এ আমাদের একটি ইমেল পাঠান।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now