Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

এসবিএস বাংলা শীর্ষ খবর: ২৬ জানুয়ারি, ২০২৪

AUSTRALIAN OF THE YEAR NOMINEES OBJECT EXHIBITION

A supplied undated image obtained, Thursday, November 2, 2023 shows Australian of the Year 2024 nominees Georgina Long (left) and Richard Scolyer posing for a photograph. A new exhibition from the National Museum of Australia will display objects near and dear to the 2024 Australian of the Year nominees. (AAP Image/Supplied by National Museum of Australia) NO ARCHIVING, EDITORIAL USE ONLY Credit: NATIONAL MUSEUM OF AUSTRALIA/PR IMAGE

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:
  • ২০২৪ সালের বর্ষসেরা অস্ট্রেলিয়ান নির্বাচিত হয়েছেন ইমিউনোথেরাপি পদ্ধতির মাধ্যমে মেলানোমার চিকিৎসা করে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো প্রফেসর জর্জিনা লং এবং প্রফেসর রিচার্ড স্কোলিয়ার।
  • অস্ট্রেলিয়ার অন্যতম প্রভাবশালী মাইনিং কোম্পানি বিএইচপি গ্রুপ বলছে, লোহিত সাগরে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তাদের কিছু মালবাহী প্রতিষ্ঠান বিকল্প পথ বেছে নিতে বাধ্য হয়েছে।
  • বিরোধীদলীয় নেতা পিটার ডাটন অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি নির্বাচনে জেতার উদ্দেশ্য নিয়ে কর সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন।
  • ভিক্টোরিয়ায় প্রায় ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চারজনের প্রাণহানির পরে সাঁতারুদের পানিতে নামার আগে সুরক্ষা বার্তাগুলির প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
  • মধ্যপ্রাচ্যের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ত্রাণ কর্মসূচীর খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়ানো অন্তত ২০ ফিলিস্তিনি নিহত ও ১৫০ জন আহত হয়েছেন।
  • এই সপ্তাহান্তে শীতল বাতাস এবং স্বস্তি নিয়ে আসার আগে অস্ট্রেলিয়ার পূর্বদিকের অর্ধেক এলাকা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, সরাসরি।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now