Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

মেলবোর্নে একটি স্থায়ী কনস্যুলেট অফিস প্রতিষ্ঠার বিষয়ে যা বললেন বাংলাদেশের হাই কমিশনার এফ এম বোরহানউদ্দিন

Borhanuddin with SBS 2.jpeg

F.M. Borhan Uddin, H.E. the High Commissioner of Bangladesh, said he is optimistic about establishing a permanent consulate office in Melbourne, citing the growing number of Bangladeshis seeking consular services there, during a conversation with SBS Bangla. Credit: Shuvo Ryan

সম্প্রতি মেলবোর্নে অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া (এবিএ) আয়োজিত এক বৈশাখী মেলায় ক্যানবেরা থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলাদেশের মান্যবর হাই কমিশনার এফ এম বোরহানউদ্দিন। তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।


Published

By Shahan Alam

Source: SBS



Share this with family and friends


সম্প্রতি মেলবোর্নে অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া (এবিএ) আয়োজিত এক বৈশাখী মেলায় ক্যানবেরা থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলাদেশের মান্যবর হাই কমিশনার এফ এম বোরহানউদ্দিন। তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।


মেলবোর্নে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির বসবাস। অনেক সময় বিভিন্ন কনস্যুলার সেবার জন্য অনেককে দীর্ঘ সময় গাড়ি চালিয়ে কিংবা বিমানে করে ক্যানবেরা থেকে এই সার্ভিস নিতে হয়, যা খরচের পাশাপাশি ভীষণ ক্লান্তিকর ও সময় সাপেক্ষ ব্যাপার।

তাই মেলবোর্নে একটি স্থায়ী কনস্যুলেট অফিস প্রতিষ্ঠা সম্ভব কিনা এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে হাই কমিশনার এফ এম বোরহানউদ্দিন ইতিবাচক সাড়া দেন।

তিনি মেলবোর্নের বাংলাদেশি কমিনউনিটির প্রতি এ বিষয়ে একটি আবেদন করার পরামর্শ দেন।

মেলবোর্নে একটি স্থায়ী কনস্যুলেট অফিস প্রতিষ্ঠার দাবি জানিয়ে এর আগে এসবিএস বাংলার সাথে কথা বলেছিলেন মেলবোর্নের বাসিন্দাদের পক্ষে পল খান।

তিনি এই উদ্যোগ সম্পর্কে এসবিএস বাংলাকে বলেন, আমরা মেলবোর্নের বিভিন্ন সংগঠন এবং কমিউনিটির সাথে এ বিষয়ে কাজ করে যাচ্ছি এবং আশা করছি খুব শীঘ্রই আরো হাল নাগাদ তথ্য আমরা জানাতে পারব।

বাংলাদেশের মান্যবর হাই কমিশনার এফ এম বোরহানউদ্দিন এবং মেলবোর্নের বাসিন্দা পল খানের সাথে পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now