সাইকেল চালনা অস্ট্রেলিয়ায় দারুন জনপ্রিয়। লোকেরা খেলাধুলা, বিনোদন এবং যাতায়াতের জন্য সাইকেল চালায়। শিশু এবং প্রাপ্তবয়স্ক সবার কাছেই সাইকেল চালানো যেমন প্রিয় কাজ, তেমনি এটি শেখা এবং কীভাবে নিরাপদে চালাতে হয় তা জানা গুরুত্বপূর্ণ। 'অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড' বা 'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' পর্বে এ নিয়ে একটি প্রতিবেদন।
গুরুত্বপূর্ণ দিকগুলো
- নিরাপদে সাইকেল চালাতে হেলমেট পরতে হবে
- অস্ট্রেলিয়ার অনেক শহরে নির্দিষ্ট সাইকেল পাথ বা বাইক লেন রয়েছে
- স্থানীয় কমিউনিটি সাইক্লিং গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় অন্যান্য সাইক্লিস্টদের সাথে সংযোগ করার সুযোগ রয়েছে
আপনি যেখানে বাস করেন তার উপর নির্ভর করে সাইকেল চালানোর পরিকাঠামো। যেমন বাইক পাথ, ট্রেইল এবং বাইক লেন। অনেক জায়গায় স্থানীয় কমিউনিটি রাইডিং গ্রুপ বা স্পোর্টস সাইক্লিং সংস্থাও থাকতে পারে।
সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানো শারীরিকভাবে সক্রিয় থাকার একটি দুর্দান্ত উপায় এবং এটি একটি সাশ্রয়ী ও সুবিধাজনক পরিবহন। তাছাড়া পরিবেশের জন্যও ভাল।
নিরাপদে সাইকেল চালানোর জন্য, আপনাকে একটি হেলমেট পরতে হবে এবং কীভাবে আপনার বাইকের যত্ন নিতে হবে তা শিখতে হবে।
ওয়েড সুচোডলস্কি হলেন বাইসাইকেল নেটওয়ার্ক-এর কর্মী, এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাইক রাইডিং সংস্থা, যেটি তরুণ এবং বয়স্ক প্রত্যেককে সাইকেল চালানোর জন্য উত্সাহিত করে।
ন্যাশনাল ওয়াকিং অ্যান্ড সাইক্লিং পার্টিসিপেশন সার্ভে অনুসারে, ২০২৩ সালে ৯.৫২ মিলিয়ন অস্ট্রেলিয়ান বাইক চালিয়েছে।
সাইকেল নেটওয়ার্ক অনুমান করে যে ক্রমবর্ধমান সংখ্যক মানুষ সাইকেল চালানোকে তাদের নিয়মিত পরিবহনের মাধ্যম হিসাবে গ্রহণ করছে।

অনেক অস্ট্রেলিয়ান কর্মক্ষেত্রেও সাইক্লিস্টদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, ওয়েড সুচোডলস্কি ব্যাখ্যা করে বলেন, অনেক জায়গায় নিরাপদ সাইকেল পার্কিং, গোসল, লকার এমনকি কাপড় পালটানোরও ব্যবস্থা আছে।
অনেক লোক পরিবার বা বন্ধুদের কাছ থেকে সাইকেল চালানো শিখে, তবে সাইক্লিং গ্রুপ এবং সংস্থাগুলিও সাহায্য করতে পারে।
ক্রিস্টিনা নিউবাউয়ার হলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় পিপল অন বাইসাইকেলের ব্যবস্থাপনা পরিচালক। সংস্থাটির একটি সামাজিক প্রকল্প আছে যা সাইকেল শিক্ষার কর্মশালা পরিচালনা করে, যার লক্ষ্য আরও বেশি লোককে বাইক চালাতে উৎসাহিত করা।
ক্রিস্টিনা নিউবাউয়ার বলেন, কীভাবে নিরাপদে সাইকেল চালাতে হয় তা জানা গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়ায় রাস্তার ট্রাফিক নিয়ম এবং সাইকেল চালানোর আইনগুলি বোঝাও গুরুত্বপূর্ণ।
দুর্ঘটনায় নিজেকে রক্ষা করার জন্য সর্বদা একটি সাইকেল হেলমেট পরা অবশ্য কর্তব্য।
সাইকেল চালানোর সময় অন্যান্য যানবাহন সহ আপনার আশেপাশের বিষয়ে সচেতন হতে হবে এবং এমন পোশাক পরা উচিৎ যাতে রাস্তায় গাড়ি চালকরা আপনাকে সহজেই দেখতে পায়। ধরে নিতে হবে মানুষজন আপনাকে দেখতে পাচ্ছে না।ক্রিস্টিনা নিউবাউয়ের, পিপল অন বাইসাইকেলস

সাইকেল চালানোর সময় অন্যান্য সাইক্লিস্ট, পথচারী এবং যানবাহন সহ আপনার আশেপাশের বিষয়ে সচেতন হতে হবে। এমন পোশাক পরা উচিৎ যাতে রাস্তায় গাড়ি চালকরা আপনাকে সহজেই দেখতে পায়।
বাজারে বিভিন্ন ধরণের সাইকেল পাওয়া যায়, যেমন প্রশস্ত টায়ারের মাউন্টেইন বাইক থেকে শুরু করে পাতলা টায়ারের রেসিং বাইক পর্যন্ত। এজন্য আপনার স্থানীয় সাইকেলের দোকানটি পরামর্শের জন্য দেখতে পারেন।
ক্রিস্টিনা নিউবাউয়ার বলেন, আপনি কোথায় সাইকেল চালানোর পরিকল্পনা করছেন এবং এটি যাতায়াতের জন্য নাকি শারীরিক ব্যায়ামের জন্য তার উপর নির্ভর করে আপনার কী ধরনের সাইকেল বা সরঞ্জাম প্রয়োজন হবে।

ক্রিস্টিনা বলেন, আপনি যাত্রা করার আগে আপনার বাইক ভ্রমণের জন্য পরিকল্পনা করাও গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়ার অনেক শহরে ডেডিকেটেড বা নির্দিষ্ট সাইকেল পাথ বা বাইক লেন রয়েছে এবং ওয়েড বলেন, এতে আপনি নিরাপদে চারপাশ উপভোগ করার সুযোগ পাবেন।
আপনি যদি সাইকেল চালাতে আগ্রহী হন, ক্রিস্টিনা নিউবাউয়ার সমমনা সাইক্লিং উত্সাহীদের খুঁজে পাওয়ার জন্য কিছু বিকল্প খোঁজার পরামর্শ দেন।

"এছাড়াও স্থানীয় কমিউনিটি সাইক্লিং গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় অন্যান্য সাইক্লিস্টদের সাথে সংযোগ করার সুযোগ রয়েছে", ওয়েড বলেন।
এবং ক্রিস্টিনা নিউবাউয়ার হাইলাইট করেন, অস্ট্রেলিয়ায় সাইক্লিং এমন কিছু যা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারে।
এটি খেলাধুলা, যাতায়াত বা বিনোদন যে জন্যই হোক না কেন, অস্ট্রেলিয়ায় প্রত্যেকেরই সাইকেল চালানোর সুযোগ রয়েছে। তাহলে কেন সাইকেল চালানোর সে সুযোগ নেবেন না!
অস্ট্রেলিয়ায় সাইক্লিং সম্পর্কে আরও জানতে নিচের লিঙ্কগুলো দেখুন :
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ? australiaexplained@sbs.com.au
-এ আমাদের একটি ইমেল পাঠান।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে
পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল।
উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস





