Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

অস্ট্রেলিয়ায় অভিবাসনের অভিজ্ঞতা: নাজিজা ফাতেমী বলেন, “কালচারাল শকটা তো অনেক বেশি ছিল”

Naziza Fatemi.png

মেলবোর্নে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রশংসা করে নাজিজা বলেন, “আমি একটা আন্টিকে ফোন দিতাম, একটু কাঁদতাম, জেনুইন কান্না ছিল। আমি অ্যাক্টিং করতাম না। বলতাম, আই মিস হোম।” পরদিন তারা খাবার নিয়ে আসতেন; তারা তাকে বাসায় নিয়ে খাওয়াতেন, বলেন নাজিজা। Source: Supplied / Naziza Fatemi

শিক্ষার্থী হিসেবে ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় আসেন নাজিজা ফাতেমী। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসনের অভিজ্ঞতা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। তার এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সিডনিতে আমাদের স্থানীয় প্রদায়ক, দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী অস্ট্রেলিয়ান মুনাসিব হামিদ।


Published

Updated

By SBS Bangla

Source: SBS



Share this with family and friends


শিক্ষার্থী হিসেবে ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় আসেন নাজিজা ফাতেমী। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসনের অভিজ্ঞতা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। তার এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সিডনিতে আমাদের স্থানীয় প্রদায়ক, দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী অস্ট্রেলিয়ান মুনাসিব হামিদ।


গ্রাজুয়েশন সম্পন্ন করার পর, পিআর হওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ায় কাজ খুঁজে পেতে কঠিন সংগ্রাম করতে হয়েছে বলেন তিনি।

“আমি অনেক চেষ্টা করার পরেও, ঠিক করে কাজ খুঁজতে পারি নাই।”

তিনি বলেন, সিডনিতে চার বছর সংগ্রাম করার পর তার পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) মিলে।

এখানে এসে কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়াটা খুব কঠিন ছিল, বলেন নাজিজা।

“কালচারাল শকটা তো অনেক বেশি ছিল।”

অস্ট্রেলিয়ায় এসে নিজে নিজে রান্না করা ও ঘরের কাজ করার চ্যালেঞ্জ নিয়ে নাজিজা বলেন,

“আমি এমন একটা জায়গা থেকে আসি, এমন একটা দেশ থেকে আসি যেখানে ঘরে রান্না করা কিংবা দৈনন্দিন ঘরের কাজগুলো সাধারণত কমবয়সীরা করে না।”

নাজিজা প্রায় প্রতিদিনই বাংলাদেশে ফোনে কথা বলতেন বাবা-মায়ের সঙ্গে, যা অনেকের কাছে খুব অস্বাভাবিক মনে হতো।

মেলবোর্নে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রশংসা করে নাজিজা বলেন, সেখানকার কয়েকজন আন্টি তার অনেক দেখাশোনা করেছেন।

“আমি একটা আন্টিকে ফোন দিতাম, একটু কাঁদতাম, জেনুইন কান্না ছিল। আমি অ্যাক্টিং করতাম না। বলতাম, আই মিস হোম।” পরদিন তারা খাবার নিয়ে আসতেন; তারা তাকে বাসায় নিয়ে খাওয়াতেন, বলেন নাজিজা।

বর্তমান অবস্থা সম্পর্কে অনেকটা মজা করেই তিনি বলেন, “এখন তো একটা জামাই আছে, এখন তো একটা শাশুড়ি আছে; দু’জনই বাঙালি, লাইক মাস্টারশেফ। বাসায় (তারা) খালি বাঙালি রান্না করতে থাকে।”

দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী অস্ট্রেলিয়ান মুনাসিব হামিদ ও নাজিজা ফাতেমীর বাংলা-ইংরেজি মেশানো কথোপকথন শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now