SKIP TO MAIN CONTENT

“ছোটবেলা থেকেই মা-বাবা আমাকে শিখিয়েছেন নিজেদের ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ”

Monishi Rangchak Tripura
ইয়াং হিস্টোরিয়ান অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ী মনীষী রাংচাক ত্রিপুরা। Source: Supplied / Monishi Rangchak Tripura

গত বছর, অর্থাৎ ২০২৩ সালে নর্দার্ন টেরিটরি থেকে ইয়াং হিস্টোরিয়ান অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত কিশোর মনীষী রাংচাক ত্রিপুরা। এসবিএস বাংলার সঙ্গে এক আলাপে সে জানিয়েছে ইতিহাস, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে তার আগ্রহের কথা।


Published

By Tareq Nurul Hasan

Source: SBS


Skip to podcast episode content

গত বছর, অর্থাৎ ২০২৩ সালে নর্দার্ন টেরিটরি থেকে ইয়াং হিস্টোরিয়ান অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত কিশোর মনীষী রাংচাক ত্রিপুরা। এসবিএস বাংলার সঙ্গে এক আলাপে সে জানিয়েছে ইতিহাস, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে তার আগ্রহের কথা।


পুরো অস্ট্রেলিয়ার ইয়ার থ্রি থেকে ইয়ার টুয়েলভে পড়া শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। সেখান থেকে শ্রেণী এবং স্টেটের ওপর ভিত্তি করে বিজয়ীদের বাছাই করা হয়ে থাকে।

Monishi Rangchak Tripura 2
নর্দার্ন টেরিটরি থেকে ইয়াং হিস্টোরিয়ান অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ী মনীষী রাংচাক ত্রিপুরা।

রাংচাক আমাদের জানিয়েছে, এই প্রতিযোগিতার জন্যে ইতিহাসভিত্তিক একটা ভিডিও বানাতে হয়, অথবা কোনো রচনা লিখেও জমা দেওয়া যায়। রচনার বিষয় হিসেবে রাংচাক বেছে নিয়েছিল ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ১৯৯৭’। এ-বিষয়ে দু’হাজার শব্দের একটি রচনা লিখে পুরস্কার জিতে নিয়েছে সে।

তবে শুধু ইতিহাসই নয়, বিজ্ঞানের প্রতিও অনেক আগ্রহ রয়েছে মনীষী রাংচাক ত্রিপুরা-র। আর তার ফলেই নিজের স্কুল থেকে তিন জনের একটি দল নিয়ে এই বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নিতে যাচ্ছে রাংচাক।

মনীষী রাংচাক ত্রিপুরার সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now