Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

SBS Examines: কে ডান? কে বাম? রাজনৈতিক বয়ানের কোন ধারার পক্ষে আপনি?

Untitled design (4).png

আপনি কি নিজেকে ডানপন্থী না বামপন্থী বলে বিবেচনা করেন? বছরের পর বছর ধরে এই শব্দগুলো রাজনীতিতে বিভিন্ন দলের অবস্থান বোঝাতে ব্যবহার করা হচ্ছে।


Published

Updated

By Alex Tarney, Olivia Di Iorio

Presented by Shahan Alam

Source: SBS




Share this with family and friends


আপনি কি নিজেকে ডানপন্থী না বামপন্থী বলে বিবেচনা করেন? বছরের পর বছর ধরে এই শব্দগুলো রাজনীতিতে বিভিন্ন দলের অবস্থান বোঝাতে ব্যবহার করা হচ্ছে।


যারা বামপন্থায় বিশ্বাস করেন, তারা সাধারণত আরও প্রগতিশীল মূল্যবোধে বিশ্বাসী। অন্যদিকে ডানপন্থীরা বেশি রক্ষণশীল মূল্যবোধ ধারণ করেন।

এই শব্দগুলো এখনো কি প্রাসঙ্গিক? আর তারা কি সত্যিই আমাদের রাজনীতিক ও রাজনৈতিক দলগুলোর অবস্থান বোঝাতে সাহায্য করে?

শ্যানন ব্রিনক্যাট হলেন ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট-এর পলিটিক্স ও ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের একজন সিনিয়র লেকচারার।

তিনি বলেন, ‘বামপন্থা’ শব্দটি লেবার পার্টিকে পুরোপুরি বোঝাতে পারে না।

ড. ব্রিনক্যাট বলেন, লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন পার্টি ডানপন্থী এবং ক্রমেই আরও বেশি ডান দিকে সরে যাচ্ছে।

আমি বলব—ভোট দেওয়ার আগে ভালো করে দেখে নেওয়া দরকার, আপনার পছন্দের দলের নীতিগুলো আসলেই আপনার রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে পারে কি না।
ডঃ শ্যানন ব্রিনক্যাট, সিনিয়র লেকচারার, পলিটিক্স ও ইন্টারন্যাশনাল রিলেশনস, ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট

বিশ্ব রাজনীতিতে আদর্শগত বিভাজন—বাম ও ডান—শুরু হয়েছিল ফরাসি বিপ্লবের সময়, ১৭৮৯ সালে।

ড. ব্রিনক্যাট বলেন, ফরাসি বিপ্লবের সময়, এসেম্বলিতে মানুষ এমনভাবে বসত যে তারা বিপ্লবকে কোন দিকে যেতে দেখছে তার ওপর ভিত্তি করে।

জ্যাকোবিনরা বামদিকে বসত—তারা বিপ্লব ও সমতার পক্ষে ছিল। ডানদিকে বসত তারা, যারা স্থিতিশীলতা ও ঐতিহ্য টিকিয়ে রাখতে চেয়েছিল।

এই ধারা আজকের পার্লামেন্টেও দেখা যায়।

কয়েক শত বছর পর, ড. ব্রিনক্যাট এখন ভাবছেন—এই পুরনো রাজনৈতিক লেবেলগুলো আদৌ কতটা কার্যকর।

ড. ব্রিনক্যাট বলেন, পুরনো এই লেবেলগুলো এখন সীমাবদ্ধ।

“বাম-ডান ধারণাটা শুরুতে রাজনীতি বোঝার একটা উপায় হতে পারে, বিশেষ করে নতুন ভোটারদের জন্য। কিন্তু আমি বলব—ভোট দেওয়ার আগে ভালো করে দেখে নেওয়া দরকার, আপনার পছন্দের দলের নীতিগুলো আসলেই আপনার রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে পারে কি না।”

‘কে ডান? কে বাম?’ - এই পর্বে আমরা প্রশ্ন তুলেছি এই লেবেলগুলো কি আদৌ আমাদের সাহায্য করে রাজনীতিক ও রাজনৈতিক দলগুলোর আদর্শ ও অবস্থান বুঝতে?

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো 

ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now