বাংলাদেশে স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত: দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন

Air Force Training Jet Crash On School Campus - Dhaka

Members of the Bangladesh Army and the fire service start rescue operations after a Bangladesh Air Force F7 aircraft crashed into a building of Milestone College in Dhaka's Uttara around 1:30 pm on July 21, 2025 in Dhaka, Bangladesh. At least 20 people have died, including the pilot of the aircraft. Photo by Rahman Habibur/ABACAPRESS.COM. Source: ABACA / Habibur Rahman/ABACA/PA

বাংলাদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানী ঢাকার একটি স্কুল ও কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে অন্তত ২০ নিহত হয়েছেন। এটি দেশটির গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ এখনও তদন্তাধীন রয়েছে, আর জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন শোকের ছায়া, যেখানে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার ঠিক কিছুক্ষণ আগে, ক্লাস শেষ হওয়ায় অনেক শিক্ষার্থী বাইরে ছিল, যাদের অনেকেই এই দুর্ঘটনার শিকার হয়। বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় ও দো’তলা ভবনটিতে আঘাত করে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, এই শোকাবহ মুহূর্তে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now