Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Australia Explained: ২০২৬ সালের জনশুমারি: গণনায় অন্তর্ভুক্ত হতে যা জানা জরুরি

Census other dwelling visits_credit ABS.jpg
The Census is compulsory to complete for everyone in Australia. Credit: ABS

২০২৬ সালের জনশুমারি (Census) অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১১ আগস্ট। সেদিন রাতে অস্ট্রেলিয়ায় থাকা প্রত্যেক ব্যক্তিকে এই জনশুমারিতে অন্তর্ভুক্ত হতে হবে। জনশুমারির তথ্য ব্যবহার করা হয় মানুষ কোথায় বসবাস করে, ঘরে কোন ভাষায় কথা বলে, বিভিন্ন কমিউনিটির কী ধরনের সহায়তা প্রয়োজন এবং সময়ের সঙ্গে অস্ট্রেলিয়া কীভাবে পরিবর্তিত হচ্ছে তা বোঝার জন্য। জনশুমারিতে অংশ নিলে তা আপনার কমিউনিটি ও সংস্কৃতির সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সহায়তা করে। আপনি এবং আপনার পরিবারের সবাই যাতে জনশুমারিতে অন্তর্ভুক্ত হন, সে জন্য কী করা প্রয়োজন, তা জেনে নেওয়া যাক।


Published

By Melissa Compagnoni

Presented by Tareq Nurul Hasan

Source: SBS



Share this with family and friends


২০২৬ সালের জনশুমারি (Census) অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১১ আগস্ট। সেদিন রাতে অস্ট্রেলিয়ায় থাকা প্রত্যেক ব্যক্তিকে এই জনশুমারিতে অন্তর্ভুক্ত হতে হবে। জনশুমারির তথ্য ব্যবহার করা হয় মানুষ কোথায় বসবাস করে, ঘরে কোন ভাষায় কথা বলে, বিভিন্ন কমিউনিটির কী ধরনের সহায়তা প্রয়োজন এবং সময়ের সঙ্গে অস্ট্রেলিয়া কীভাবে পরিবর্তিত হচ্ছে তা বোঝার জন্য। জনশুমারিতে অংশ নিলে তা আপনার কমিউনিটি ও সংস্কৃতির সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সহায়তা করে। আপনি এবং আপনার পরিবারের সবাই যাতে জনশুমারিতে অন্তর্ভুক্ত হন, সে জন্য কী করা প্রয়োজন, তা জেনে নেওয়া যাক।


মূল বিষয়

  • ২০২৬ সালের ১১ আগস্ট জনশুমারির রাতে অস্ট্রেলিয়ায় থাকা সবার জন্য জনশুমারিতে অংশ নেওয়া বাধ্যতামূলক।
  • আপনার দেওয়া তথ্যের মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আপনার বর্তমান প্রয়োজন এবং ভবিষ্যতে সেই প্রয়োজন কীভাবে বদলাতে পারে, তা বুঝতে পারে।
  • আপনি যে ব্যক্তিগত তথ্য দেবেন, তা নিরাপদে সংরক্ষণ করা হবে এবং তা দিয়ে আপনাকে শনাক্ত করা যাবে না।
  • জনশুমারির তথ্যের ভিত্তিতে আপনার কমিউনিটির জন্য প্রয়োজনীয় সেবা ও সহায়তা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতি পাঁচ বছর পরপর অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (ABS) অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রতিটি ব্যক্তি ও পরিবারের তথ্য সংগ্রহ করে। এটিই জনসংখ্যা ও আবাসন বিষয়ক জনশুমারি, যা সংক্ষেপে সেনসাস (Census) নামে পরিচিত।

এটি শুধু অস্ট্রেলিয়ায় কতজন মানুষ বাস করেন বা ভ্রমণে এসেছেন, তা গণনার জন্য নয়।

এবিএস-এর জাতীয় সেনসাস মুখপাত্র এমিলি ওয়াল্টার বলেন, জনশুমারিতে সংগ্রহ করা তথ্য মানুষের বর্তমান প্রয়োজন এবং ভবিষ্যতে সেই প্রয়োজন কীভাবে পরিবর্তিত হতে পারে, তা বুঝতে সাহায্য করে।

Census form delivery_credit ABS.jpg
Census Field Officers will help ensure everyone is counted by following up with households that haven’t completed their Census. Credit: ABS

জনশুমারির তথ্যের মাধ্যমে নিশ্চিত করা হয় যে ব্যক্তি, পরিবার ও কমিউনিটির প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে সঠিক সেবা ও অবকাঠামো পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ভাষা-সেবা, স্কুল, স্বাস্থ্যসেবা, কমিউনিটি কর্মসূচি, গণপরিবহন এবং নতুন অভিবাসীদের জন্য সহায়তা।

এ কারণেই প্রত্যেক ব্যক্তিকে জনশুমারিতে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।

জনশুমারিতে অংশ নিতে আপনাকে অস্ট্রেলিয়ার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে না।

আপনি যখন আপনার পরিবারের জন্য সেনসাস ফর্ম পূরণ করবেন, তখন ১১ আগস্ট রাতে আপনার বাসায় অবস্থান করা সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে।

আপনি যদি ১১ আগস্ট অস্ট্রেলিয়ার বাইরে থাকেন, তাহলে আপনাকে জনশুমারি পূরণ করতে হবে না। তবে যদি আপনি অস্ট্রেলিয়ার ভেতরে অন্য কোথাও ভ্রমণে থাকেন, ক্যাম্পিং করেন বা বন্ধুদের বাসায় থাকেন, তাহলে আপনি যেখানে থাকবেন সেখান থেকেই জনশুমারি পূরণ করতে হবে। ফর্মে আপনি সাধারণত কোথায় থাকেন, সে সম্পর্কেও একটি প্রশ্ন থাকবে।

আপনাকে ঠিক ১১ আগস্ট রাতেই ফর্ম পূরণ করতে হবে এমন নয়। তবে আপনার উত্তরগুলোতে ১১ আগস্ট রাতে আপনি কোথায় ছিলেন, সেটিই উল্লেখ করতে হবে। আপনি যদি আগে থেকেই জানেন যে ওই রাতে কোথায় থাকবেন, তাহলে নির্দেশনা পাওয়ার পরই ফর্ম পূরণ করতে পারেন।

Completing a paper Census form_credit ABS.jpg
You can complete the Census online, on paper, or with help from Census staff. Credit: ABS

জনশুমারির রাতের আগে অধিকাংশ পরিবার ডাকযোগে একটি চিঠি পাবে, যেখানে অনলাইনে কীভাবে ফর্ম পূরণ করতে হবে, তা জানানো থাকবে। কিছু পরিবার কাগজের ফর্মও পাবে।

এমিলি ওয়াল্টার জানান, ফর্মে কী ধরনের প্রশ্ন থাকবে।

"সেনসাসে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়, যা একসঙ্গে একজন মানুষের পটভূমির একটি বিস্তৃত চিত্র তুলে ধরে।“

আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে যদি উদ্বেগ থাকে, তাহলে জেনে রাখুন, আপনার গোপনীয়তা ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা রয়েছে।

এমিলি ওয়াল্টার বলেন,

সেনসাস কোনো ব্যক্তিকে নিয়ে নয়, বরং পুরো জনগোষ্ঠীর সম্মিলিত তথ্য নিয়ে কাজ করে।

পরিচয়বিহীন (de-identified) সেনসাসের তথ্য ব্যবহার করে কমিউনিটি সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকার।

এ ধরনের একটি সংস্থা হলো ওয়েলকামিং অস্ট্রেলিয়া। তারা সারা দেশের স্থানীয় সরকার, ক্রীড়া ক্লাব, বিশ্ববিদ্যালয় এবং কর্মস্থলের সঙ্গে কাজ করে।

সংস্থাটির প্রধান নির্বাহী আলিম আলি সবার প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা সেনসাসের প্রশ্নগুলোর সৎ ও সঠিক উত্তর দেন।

"গোপনীয়তা নিয়ে উদ্বেগ একেবারেই বাস্তব এবং যৌক্তিক। তবে মনে রাখতে হবে, সেনসাস কোনো ব্যক্তিকে পর্যবেক্ষণ করে না। এটি বিভিন্ন গোষ্ঠী ও কমিউনিটিকে চিহ্নিত করে।"

Census follow-up visits_credit ABS.jpg
Census Field Officers can follow up with households that haven’t completed the Census. Credit: ABS

ফেডারেশন অব এথনিক কমিউনিটিজ কাউন্সিলস অব অস্ট্রেলিয়া (FECCA)-এর চেয়ারম্যান পিটার ডুকাস বলেন, আপনি যে তথ্য দেন, তা কমিউনিটি সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারকে আপনার কমিউনিটির জন্য কী ধরনের সেবা ও সহায়তা প্রয়োজন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

আলিম আলি বলেন, সেনসাসের তথ্যকে এমন একটি মানচিত্র হিসেবে দেখা যায়, যা দেখায় একটি জাতি হিসেবে আমরা কারা।

"উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো এলাকায় ইংরেজিতে কম দক্ষ মানুষের সংখ্যা বেশি থাকে, তাহলে সেই তথ্যের ভিত্তিতে স্থানীয় হাসপাতালে নিজ ভাষায় স্বাস্থ্যসেবা ও অনুবাদ সেবার ব্যবস্থা করার পক্ষে প্রমাণ পাওয়া যায়।

সেনসাসের সব প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনার মতামত এবং আপনার কমিউনিটির প্রয়োজন স্কুল, কমিউনিটি সেন্টার, ভাষা সহায়তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবার পরিকল্পনায় বিবেচনায় নেওয়া হয়।

পিটার ডুকাস বলেন,

সার্বিক চিত্রটি দেখলে বোঝা যায়, অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের ভেতরেও অনেক বৈচিত্র্য রয়েছে, যা তুলে ধরা গুরুত্বপূর্ণ।

তাই সঠিকভাবে সেনসাস পূরণ করার এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। আর প্রয়োজনীয় সহায়তাও পাওয়া যাবে বলে জানান আলিম আলি।

"আগস্টে সেনসাসের সময় ঘনিয়ে এলে এবিএস বিভিন্ন ভাষায় ফ্লায়ার, অডিও গাইড এবং ভিডিও প্রকাশ করবে। এছাড়া সরাসরি সহায়তার জন্য সরকারি সেনসাস পপ-আপ হাবে যেতে পারবেন।

AU21-P00001379-07_Census_IngerGen_Family_HowTo_RGB.jpg
Credit: ABS/CHRIS BUDGEON PHOTO

এ ছাড়া, এবিএস সারা অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটি সংগঠনের সঙ্গে কাজ করছে, যাতে মানুষ বিনামূল্যে সেনসাস ফর্ম পূরণের সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারে।

এই সহায়তা শহর, আঞ্চলিক ও দূরবর্তী এলাকায় পাওয়া যাবে। যারা বাড়ির বাইরে থাকবেন, যেমন হোটেল, হাসপাতাল, ক্যাম্পসাইট বা ক্যারাভান পার্কে অবস্থান করবেন, তারাও এই সহায়তা নিতে পারবেন।

Census engagement staff 2_credit ABS (1).jpg
You can receive in-person help at Census pop-up hubs.

দেশজুড়ে বিভিন্ন এথনিক কমিউনিটিজ কাউন্সিল-এর মতো কমিউনিটি সংগঠন এবিএস-এর সঙ্গে কাজ করছে, যাতে মানুষ নিজ ভাষায় সেনসাস সম্পর্কে তথ্য পায় এবং বুঝতে পারে যে এই প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তাই মনে রাখবেন, সেনসাসের রাত ১১ আগস্ট। সেদিন রাতে আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকেন, তাহলে অবশ্যই নিশ্চিত করুন যে আপনাকে গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফর্মটি পূরণ করতে খুব বেশি সময় লাগে না। কিন্তু আপনার দেওয়া তথ্য আগামী বহু বছর ধরে আপনার কমিউনিটির জন্য প্রয়োজনীয় সেবা ও সহায়তার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনসাস সম্পর্কে আরও তথ্য, সেই সঙ্গে বিভিন্ন ভাষায় তথ্য এবং সহায়তা পেতে ভিজিট করুন: census.abs.gov.au/language

এই প্রতিবেদনটি অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (ABS)-এর সহযোগিতায় তৈরি করা হয়েছে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now