বাংলাদেশের বিএনপি চেয়ারপার্সন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যান্ত্রিক সমস্যার কারণে এই সিদ্ধান্ত। তবে, রবিবার যাত্রার দিন প্রাথমিকভাবে ঠিক হলেও এই বিষয়ে, অর্থাৎ, উড্ডয়নের অনুমতি দেবেন চিকিৎসকদের দল।
এদিকে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব সফিকুল আলম।
ওদিকে, পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয় নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





