গত ২ জুন মেলবোর্নে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাভাষী সম্প্রদায়ের ঈদ বাজার। ঈদ-উল-ফিতর-কে সামনে রেখে এর আয়োজন করেছে ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের অঙ্গ-সংগঠন প্রবাসধ্বনি। ঈদ বাজার সম্পর্কে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নুসরত ইসলাম বর্ষা।

প্রবাসধ্বনি গত তিন বছর ধরে ঈদ বাজারের আয়োজন করছে। এ বছরের ঈদ বাজারে বাংলাভাষী সম্প্রদায়ের মানুষ ছাড়াও অন্যান্য কমিউনিটি থেকে লোকজন এতে যোগ দেন।

নুসরত ইসলাম বর্ষা বলেন, ঈদ বাজারের মাধ্যমে বাংলাদেশী সংস্কৃতিকে সবার সামনে উপস্থাপন করতে চান তারা।
বাংলায় নুসরত ইসলাম বর্ষার সাক্ষাত্কারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
Share





