Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Australia Explained: অস্ট্রেলিয়ায় বৈধভাবে ইন্ডিজেনাস আর্ট ও হস্তশিল্প যেভাবে কিনবেন

Australia Explained - Indigenous Art

According to Productivity Commission estimates, three quarters of Indigenous-style souvenirs in the Australian market are made overseas. Credit: Richard I'Anson/Getty Images

সম্প্রতি দেখা গেছে যে, অস্ট্রেলিয়ার বাজারে ইন্ডিজেনাস মানুষদের তৈরি বা ইন্ডিজেনাস-অনুপ্রাণিত হিসেবে দাবি করা প্রতি চারটির মধ্যে তিনটি স্যুভেনিরই নকল। তাহলে আসল ইন্ডিজেনাস-মেড চিনবেন কীভাবে? আর কেনই বা এটা গুরুত্বপূর্ণ?


Published

Updated

By Zoe Thomaidou

Presented by Tareq Nurul Hasan

Source: SBS




Share this with family and friends


সম্প্রতি দেখা গেছে যে, অস্ট্রেলিয়ার বাজারে ইন্ডিজেনাস মানুষদের তৈরি বা ইন্ডিজেনাস-অনুপ্রাণিত হিসেবে দাবি করা প্রতি চারটির মধ্যে তিনটি স্যুভেনিরই নকল। তাহলে আসল ইন্ডিজেনাস-মেড চিনবেন কীভাবে? আর কেনই বা এটা গুরুত্বপূর্ণ?


মূল বিষয়সমূহ

  • অস্ট্রেলিয়ায় ইন্ডিজেনাস কালচারাল এবং ইন্ডিজেনাস প্রোপার্টি সুরক্ষার জন্য আইনি উদ্যোগ চলমান।
  • অ্যাবরিজিনাল বা টরে স্ট্রেইট আইল্যান্ডার শিল্প ও হস্তশিল্প বিক্রেতাদের সঠিক প্রশ্ন করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • আসল ফার্স্ট নেশনস শিল্পকর্ম কেনা শিল্পী, কমিউনিটি এবং ক্রেতাদের জন্য পারস্পরিক সুফল বয়ে আনে।

অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা ইন্ডিজেনাস নেতা ও বিশেষজ্ঞদের কাছ থেকে এ-বিষয়গুলো নিয়ে তাদের বক্তব্য শুনব, যেমন—নকল শিল্পের প্রভাব কী, আসল বা বৈধ পণ্য কীভাবে চিনবেন এবং কোথায় সেগুলো পাওয়া যায়।

আত্মবিশ্বাসের সঙ্গে অস্ট্রেলিয়ায় বৈধভাবে ফার্স্ট নেশনস শিল্প ও হস্তশিল্প পণ্য কেনার জন্য এসব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফার্স্ট নেশনস শিল্পকর্ম ও হস্তশিল্প কেনা শুধু নিজের জন্য একটি সুন্দর জিনিস সংগ্রহ করা নয়, এটি সুদূরপ্রসারী ও বাস্তব সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবও তৈরি করতে পারে। বহু অ্যাবরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার শিল্পকর্ম ও হস্তশিল্পের পেছনে রয়েছে ষাট হাজার বছরেরও বেশি সময় ধরে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত সাংস্কৃতিক জ্ঞান।

ইন্ডিজেনাস কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা ICIP বলতে বোঝায় ইন্ডিজেনাস জনগোষ্ঠীর মানুষদের তাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার ওপর অধিকার। তাদের মধ্যে শিল্পীরাও অন্তর্ভুক্ত।

তাহলে ইন্ডিজেনাস শিল্পের ক্রেতাদের এ বিষয়ে কী জানা উচিত? আমরা জানতে চেয়েছিলাম কোয়ানডামুকা জনগোষ্ঠীর সদস্য ও মেধাস্বত্ব আইনজীবী স্টেফানি পারকিনের কাছে।

তিনি বলেন, “ICIP-এর আরেকটি নাম হলো সাংস্কৃতিক ঐতিহ্য। আর আমরা সাংস্কৃতিক ঐতিহ্য বলতে বুঝি নানা ধরনের বিষয়—ঐতিহ্যগত জ্ঞান, তথ্য, গল্প, গান, ভাষা—যেগুলো আমাদের পূর্বপুরুষরা এই দেশে বহু প্রজন্ম ধরে বসবাসের মাধ্যমে সৃষ্টি করেছেন। আর হ্যাঁ, ICIP শুধু দেয়ালে ঝোলানো কোনো শিল্পকর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। ICIP-এর মধ্যে রয়েছে এরকম সবকিছু, যা আপনি খালি চোখে দেখতে পান না, যেমন—শিল্পকর্মের পেছনের গল্প, সেই সব প্রভাব যা শিল্পীকে ওই কাজটি তৈরি করতে এবং ওইভাবে তার গল্প বলতে উদ্বুদ্ধ করেছে।”

Saretta Fielding_at work 2_image Raymond Kelly.jpg
Saretta Fielding says asking the right questions is key. Credit: Saretta Fielding 2021/Raymond Kelly

অস্ট্রেলিয়ান সরকার ফার্স্ট নেশনস জ্ঞান ও সাংস্কৃতিক অভিব্যক্তি সুরক্ষার জন্য নির্দিষ্ট আইন প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে, কারণ নকল শিল্প, পণ্য ও স্যুভেনির যে ক্ষতি করেছে তা এখন দৃশ্যমান।

মিজ পারকিন বলেন, এটি এসেছে বহু বছরের প্রচারণার পর—যেখানে নন-ইন্ডিজেনাস ব্যক্তিদের তৈরি নকল পণ্য এবং যথাযথ লাইসেন্স ছাড়া ‘কান্ট্রি’-এর অভিব্যক্তি ব্যবহার করে তৈরি পণ্যের ব্যাপক বিক্রি বন্ধ করার দাবি তোলা হয়েছিল।

স্টেফানি পারকিন ইন্ডিজেনাস আর্ট কোড-এর চেয়ার হিসেবেও কাজ করছেন, যা ২০০৭ সালে সিনেট তদন্তের পর প্রতিষ্ঠিত একটি জাতীয় সংস্থা। এর লক্ষ্য হলো ব্যবসা প্রতিষ্ঠান ও আর্ট ডিলারদের জন্য স্বেচ্ছাসেবী আচরণবিধির মাধ্যমে শিল্পী ও তাদের শিল্পকে সুরক্ষা দেওয়া।

মিজ পারকিন বলেন,

ইন্ডিজেনাস শিল্পকর্ম কেনার বিভিন্ন পথ রয়েছে

যেমন—শিল্পীদের কাছ থেকে সরাসরি কেনা যায়, অথবা ইন্ডিজেনাস আর্ট ফেয়ার থেকে, বা সারা দেশে ছড়িয়ে থাকা শতাধিক ইন্ডিজেনাস আর্ট সেন্টারের মাধ্যমে।

ইন্ডিজেনাস আর্ট কোডের কালো ও লাল গোলাকার লোগো খুঁজে দেখা—বৈধভাবে কেনাকাটা নিশ্চিত করার একটি উপায়।

Aboriginal Art Co 02[36] copy.jpg
Any piece of Aboriginal and Torres Strait Islander art over $250 should come with a Certificate of Authenticity. Credit: Aboriginal Art Co.

সারেটা ফিল্ডিং—ওনারুয়া নেশনের একজন শিল্পী, ডিজাইনার ও ব্যবসায়ী—যিনি ইন্ডিজেনাস আর্ট কোডের পরিচালনা পর্ষদের একজন সদস্য।

তিনি বলেন, একটি ফার্স্ট নেশনস সৃষ্টিকর্ম কেনা মূলত “একটি বৈধ ও সাংস্কৃতিক যাত্রা”, এবং এটি তিনটি মূল ধাপের ওপরে নির্ভর করে।

মানুষের জানা উচিত কীভাবে সঠিক প্রশ্ন করতে হয়, সঠিক চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হয় এবং কাজটির প্রামাণিকতা যাচাই করতে হয়।

আপনি যদি একটি আসল বা অরিজিনাল শিল্পকর্ম কিনে থাকেন বা লাইসেন্সপ্রাপ্ত ডিজাইনের পুনরুৎপাদিত কোনো পণ্য কেনেন, তাহলে এটি কারা তৈরি করেছে এবং কী শর্তে এটি বাজারজাত করা হচ্ছে—তা জানা গুরুত্বপূর্ণ।

দায়িত্বশীল ক্রেতা হওয়া শুধু এই নিশ্চয়তায় সীমাবদ্ধ নয় যে ফার্স্ট নেশনস শিল্পীরা ন্যায্য সুযোগ পাচ্ছেন।

মিজ ফিল্ডিংয়ের মতে, এটি অ্যাবরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার কমিউনিটিগুলোকেও তাদের ঐতিহ্যের গভীরতা ও বৈচিত্র্য আরও বিস্তৃতভাবে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়।

বৈধভাবে কেনাকাটা করলে আপনি শুধু একটি স্যুভেনির বা সুন্দর শিল্পকর্মই পাবেন না, বরং সেইসাথে আপনি সেই সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এবং এর পেছনের কমিউনিটিগুলোকে সমর্থন করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবেন।

এটি একটি ক্ষুদ্র সিদ্ধান্ত, কিন্তু এর প্রভাব হতে পারে দীর্ঘস্থায়ী।

অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।

আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ?  australiaexplained@sbs.com.au-এ আমাদের একটি ইমেল পাঠান।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now