Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

SBS Examines: জ্বালানি সংকটের সময় অযৌক্তিকভাবে দাম বাড়ানো ঠেকাতে করণীয় কী?

fuel price gouging Landscape.00_15_57_05.Still004.jpg

As the fuel crisis continues, SBS Examines asked experts how Australians can be prepared for future fuel price shocks. Source: SBS / Dennis Fang

জ্বালানির দাম হঠাৎ বেড়ে গেছে, আর সেই সঙ্গে বেড়েছে কথিত মূল্যবৃদ্ধি বা ‘প্রাইস গাউজিং’ নিয়ে উদ্বেগ ও অভিযোগ। খুচরা বিক্রেতারা কি এই সংকটকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা করছে?


Published

By Lera Shvets, Dennis Fang

Presented by Lera Shvets, Shahan Alam

Source: SBS




Share this with family and friends


জ্বালানির দাম হঠাৎ বেড়ে গেছে, আর সেই সঙ্গে বেড়েছে কথিত মূল্যবৃদ্ধি বা ‘প্রাইস গাউজিং’ নিয়ে উদ্বেগ ও অভিযোগ। খুচরা বিক্রেতারা কি এই সংকটকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা করছে?


চলমান জ্বালানি সংকটের চাপ কমাতে অস্ট্রেলীয় সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।

এর মধ্যে রয়েছে জ্বালানি আবগারি (ফুয়েল এক্সসাইজ) সাময়িকভাবে কমানো এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্ট্রেলিয়ান কম্পেটিশন এন্ড কনজিউমার কমিশন (Australian Competition and Consumer Commission - ACCC)-কে আরও ক্ষমতা দেওয়া।

এপ্রিলের শুরুতে অস্ট্রেলিয়ান কম্পেটিশন এন্ড কনজিউমার কমিশন জানায়, তারা অস্ট্রেলিয়ার দূরবর্তী ও রিজিওনাল এলাকার সরবরাহকারীদের তদন্ত করছে। কারণ কিছু অভিযোগে বলা হয়েছে, সেখানে জ্বালানি সারচার্জ ৭০ শতাংশেরও বেশি বেড়েছে।

শুধু রিজিওনাল এলাকাই নয়, শহরাঞ্চলেও ক্যাফে, রেস্তোরাঁ এবং ভ্রমণসংশ্লিষ্ট ব্যবসায় অতিরিক্ত জ্বালানি সারচার্জ আরোপের খবর পাওয়া গেছে।

অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ম্যাট গ্রুডনফ এসবিএস এক্সামিনসকে বলেন, অস্ট্রেলিয়ায় গ্রাহকদের বিভ্রান্ত করা বেআইনি; যেমন, মূল্যবৃদ্ধির একমাত্র কারণ খরচ বেড়েছে বলে মিথ্যা দাবি করা।

তবে মূল্যবৃদ্ধি বা ‘প্রাইস গাউজিং’-এর কিছু অন্যান্য ধরন বাস্তবে আইনসম্মত।

“মূল্য নির্ধারণসংক্রান্ত আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই সীমিত, তবে অতিরিক্ত মূল্য আদায় বা ‘প্রাইস গাউজিং’ করা সবসময় বেআইনি নয়।”
অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ম্যাট গ্রুডনফ

“যদি কোনো প্রতিষ্ঠান দেখে যে সবাই মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলছে এবং সেই সুযোগে তারা নিজেদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যদিও তাদের খরচ বাড়েনি, তাহলে সেটি পুরোপুরি বৈধ,” বলেন মি. গ্রুডনফ।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচি চেয়ার অব ইকোনমিক রিসার্চের অধ্যাপক ডেভিড বার্ন বলেন, মূল্যবৃদ্ধি বা ‘প্রাইস গাউজিং’ মোকাবিলায় সুস্থ প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় এটি একটি চ্যালেঞ্জ।

“আমাদের পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই আমরা পেট্রোল খাতে এটি দেখি। ব্যাংকিং, সুপারমার্কেটসহ অন্যান্য খাতেও দেখি ... এসব প্রতিষ্ঠানের বাজারে উল্লেখযোগ্য প্রভাব বা ক্ষমতা রয়েছে,” তিনি বলেন।

“যখন কোনো বাজারে মাত্র অল্প কয়েকটি প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, তখন প্রতিযোগিতার অভাবের কারণে দাম বেশি হয়ে যায়।”
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড বায়র্ন

এসবিএস এক্সামিনসের এই পর্বে আমরা ‘প্রাইস গাউজিং’ বা অবস্থার সুযোগ নিয়ে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি বিশ্লেষণ করেছি এবং প্রশ্ন তুলেছি ভবিষ্যতে জ্বালানির দামের ধাক্কা মোকাবিলায় অস্ট্রেলীয়রা কীভাবে প্রস্তুত থাকতে পারে?

প্রতিবেদনটি তৈরি করতে সহায়তা করেছেন এসবিএস নেপালি, এসবিএস রাশান এবং এসবিএস চাইনিজ-এর সাংবাদিকরা।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now