শিল্পকলায় এবং মেলবোর্নের বাঙালি সম্প্রদায়ের সেবায় অবদানের জন্য এ বছর অর্ডার অব অস্ট্রেলিয়া জেনারেল ডিভিশনে মেডাল অব দ্য অর্ডার (OAM) অ্যাওয়ার্ড পেয়েছেন মেলবোর্নের মোহাম্মদ কামরুজ্জামান বালার্ক। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।
গভর্নর-জেনারেল অস্ট্রেলিয়া ডে ২০২৬ অনার্স লিস্ট ঘোষণা করেছেন। এতে ৯৪৯ জন অস্ট্রেলিয়ানের স্বীকৃতি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে অর্ডার অব অস্ট্রেলিয়ার (সাধারণ ও সামরিক বিভাগ) পুরস্কার, কৃতিত্বপূর্ণ পুরস্কার এবং বিশিষ্ট ও সুপরিচিত সেবার স্বীকৃতি। এটি গত বছরের অস্ট্রেলিয়া ডে’র তুলনায় ২০০টিরও বেশি পুরস্কারের বৃদ্ধি নির্দেশ করে।
“আপনার গভর্নর-জেনারেল হিসেবে আমার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ডেতে, আমি অস্ট্রেলিয়ান ডে ২০২৬ অনার্স লিস্ট ঘোষণা করতে পেরে আনন্দিত,” বলেছেন গভর্নর-জেনারেল।
মূলত তিনটি ক্যাটাগোরিতে এসব অনার ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এগুলো হলো, অর্ডার অব অস্ট্রেলিয়া অনার্স (জেনারেল অ্যান্ড মিলিটারি ডিভিশন্স); মেরিটোরিয়াস অ্যাওয়ার্ডস; এবং ডিস্টিংগুইশড অ্যান্ড কন্সপিকিউয়াস অ্যাওয়ার্ডস (মিলিটারি)।
অস্ট্রেলিয়া ডে ২০২৬ অনার্স লিস্টে অর্ডার অব অস্ট্রেলিয়া জেনারেল ডিভিশন-এ সর্বমোট ৬৮০ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে ১০ জন পেয়েছেন কোম্পানিয়ন অব দ্য অর্ডার (AC); ৩৮ জন পেয়েছেন অফিসার অব দ্য অর্ডার (AO); ১৬০ জন পেয়েছেন মেম্বার অব দ্য অর্ডার (AM); এবং ৪৭২ জন পেয়েছেন মেডাল অব দ্য অর্ডার (OAM)।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৪৯৬ জন পুরুষ, ১৮৪ জন নারী এবং ১ জন এমন তথ্য প্রদান করতে চায়নি।
তালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে কমবয়সীর বয়স ৩২ বছর এবং সবচেয়ে বেশি ৯৯ বছর বয়সী ব্যক্তি রয়েছেন।
ওএএম মোহাম্মদ কামরুজ্জামান বালার্কের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ায় সন্তান প্রতিপালন নিয়ে আমরা আপনার আশা-আকাঙ্ক্ষা, উদ্বেগ এবং অভিজ্ঞতার কথা শুনতে চাই। আমাদেরকে ইমেইল করুন bangla.program@sbs.com.au ঠিকানায় কিংবা যোগাযোগ করুন এসবিএস বাংলার ফেসবুক পেজে।
Follow SBS Bangla on FACEBOOK.
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
Read more about SBS’s use of AI





