Australia Explained: ২৬ জানুয়ারিতে আসলে কী ঘটেছিল?

Warga Pertama Australia mengadakan perarakan sempena Hari Australia

Meriki Onus dari suku kaum Gunai dan Gunditjmara mengambil bahagian dalam perarakan yang digelar Invasion Day Rally pada 26 Januari, 2025 di Melbourne, Australia. Hari Australia, yang dikenali sebelum ini sebagai Foundation Day, ialah sambutan tahunan rasmi setiap 26 Januari sempena ulangtahun ketibaan armada pertama di Sydney pada tahun 1788. Namun, kaum orang asli negara ini menganggap hari ini sebagai Hari Pencerobohan atau Invasion Day oleh pendatang kulit putih. Credit: Darrian Traynor/Getty Images Credit: Darrian Traynor/Getty Images

২৬ জানুয়ারি, যা সাধারণত অস্ট্রেলিয়া ডে নামে পরিচিত। অস্ট্রেলিয়া জুড়ে এই দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হয়, কিন্তু এর ইতিহাস মোটেও সরল নয়। অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড-এর এই পর্বে আমরা জানব ২৬ জানুয়ারির পেছনের ইতিহাস, কেন এটি অস্ট্রেলিয়ায় সরকারি ছুটি হিসেবে পালিত হয়, এবং কেন দেশজুড়ে এর ব্যাখ্যা ও অভিজ্ঞতা এত ভিন্ন।


মূল বিষয়
  • ফার্স্ট ফ্লিট ২৬ জানুয়ারি নয়, ১৭৮৮ সালের ১৮ জানুয়ারি বোটানি বে-তে এসে পৌঁছায়।
  • আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হয় ১৭৮৮ সালের ৭ ফেব্রুয়ারি, ২৬ জানুয়ারি নয়।
  • ২৬ জানুয়ারি দীর্ঘদিন ধরে ফার্স্ট নেশনস জনগণের জন্য প্রতিবাদ এবং সত্য প্রকাশের দিন হিসেবে চিহ্নিত।

অনেকেই এ দিনটিকে দেখেন, ১৭৮৮ সালে ফার্স্ট ফ্লিটের সিডনিতে পৌঁছানোর দিন হিসেবে। আবার অনেকের কাছে, বিশেষ করে ফার্স্ট নেশনস জনগণের কাছে, এটি গভীর ক্ষতি, বিপর্যয় এবং প্রতিরোধের সূচনার প্রতীক।

অনেক অস্ট্রেলীয় এখনও মনে করেন যে ফার্স্ট ফ্লিট ১৭৮৮ সালের ২৬ জানুয়ারি সিডনি কোভে অবতরণ করেছিল। কিন্তু বাস্তবতা হলো, তারা প্রথম পৌঁছেছিল বোটানি বে-তে, তারিখ ছিল ১৮ জানুয়ারি।

এবারের পর্বে আমাদের গাইড করবেন জন-পল জ্যাঙ্কি। তিনি এসবিএসের ন্যাশনাল ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স সম্পাদক এবং এনআইটিভির দ্য পয়েন্ট অনুষ্ঠানের সহ-উপস্থাপক।

তাঁর মাধ্যমে আমরা জানতে পারব কীভাবে ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া ডে হিসেবে স্বীকৃতি পেল, এবং কেন এদিনটি আজও দেশজুড়ে বিতর্ক উসকে দেয়।

তাহলে চলুন জানা যাক, এর শুরুটা কোথায় এবং কীভাবে হয়েছিল?

Sydney Cove, New South Wales, Australia, 1788, (1886).
Sydney Cove, New South Wales, Australia, 1788, (1886). Sydney Cove is a bay on the southern shore of Sydney Harbour. It was the site chosen in 1788 by Captain Arthur Phillip for the establishment of the first British colony in Australia, which later became the city of Sydney. The date of the colony's founding, 26 January, is today celebrated as Australia Day. Wood engraving from 'Picturesque Atlas of Australasia, Vol I', by Andrew Garran, illustrated under the supervision of Frederic B Schell, (Picturesque Atlas Publishing Co, 1886). (Photo by The Print Collector/Print Collector/Getty Images) Credit: Print Collector/Print Collector/Getty Images

জন-পল জ্যাঙ্কি বলেন, “অনেকেই ২৬ জানুয়ারিকে ১৭৮৮ সালে সিডনিতে প্রথম নৌবহরের (First Fleet) আগমন এবং একটি জাতির সূচনার স্মারক হিসেবে দেখেন। কিন্তু আপনি কি জানতেন যে, ১১টি জাহাজের সেই দলটি আসলে আট দিন আগেই, অর্থাৎ ১৭৮৮ সালের ১৮ই জানুয়ারি বোটানি বে-তে (Botany Bay) পৌঁছাতে শুরু করেছিল?"

ক্যাপ্টেন আর্থার ফিলিপ নতুন কলোনি বা উপনিবেশ স্থাপনের জন্য বোটানি বে-কে অনুপযুক্ত বলে মনে করেছিলেন।

এরপর ফিলিপ ও তাঁর দল ২৩ জানুয়ারি সন্ধ্যায় বোটানি বে-তে ফিরে আসে এবং পুরো নৌবহরকে সঙ্গে সঙ্গে পোর্ট জ্যাকসনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার নির্দেশ দেয়।

সন্ধ্যার মধ্যে, ইংল্যান্ড ছেড়ে আসার আট মাসেরও বেশি সময় পরে, পুরো নৌবহর সিডনি কোভ এবং তার আশেপাশে নোঙর করে। কিন্তু তারপরেও এই ঘটনাকে উপনিবেশের আনুষ্ঠানিক সূচনা বলা যায় না।

Arthur Phillip, British naval commander, c 1789.
UNITED KINGDOM - JUNE 10: Engraving by W Sherwin after a painting by F Wheatly, of Phillip (1738-1814) who, in 1787, commanded the First Fleet carrying convicts to Australia. The day of his landing at Botany Bay, 26 January 1788, was later celebrated as Australia Day. Phillip founded a penal colony at Sydney Cove, Port Jackson, and was made Governor (colonial administrator) of New South Wales. (Photo by SSPL/Getty Images) Credit: Science & Society Picture Librar/SSPL via Getty Images

এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমনটি অস্ট্রেলিয়া এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, যে সেই সময় এই ভূমিটি খালি ছিল না।

অন্যান্য উপনিবেশও নিজেদের প্রতিষ্ঠার দিন সম্পর্কিত ছুটির দিন পালন করতো।

১৮৮৮ সালের দিকে, বেশিরভাগ উপনিবেশে ফাউন্ডেশন ডে বা অ্যানিভার্সারি ডে হিসেবে উদযাপিত হত ২৬ জানুয়ারি। এই সদস্যপদ সেই দলের মধ্যে সীমিত ছিল।

অনেকে ধরে নেন অস্ট্রেলিয়া ডে হলো কমনওয়েলথ গঠনের দিন। কিন্তু তা সঠিক নয়।

বরং, এই তারিখটি ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে আছে ১৭৮৮ সালে ক্যাপ্টেন আর্থার ফিলিপের কর্মকর্তারা, মেরিনস এবং ইংল্যান্ড থেকে আনা সাজাপ্রাপ্তদের সিডনি কোভের তীরে অবতরণ করার ঘটনাগুলোর জন্য।

তাহলে, আজ আমরা যেই নামটি জানি, তা কখন উদ্ভূত হলো?

কয়েক বছর ধরে এই ইভেন্টগুলো জুলাই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হত।

১৯১৮ সালের দিকে, অস্ট্রেলিয়ান নেটিভস অ্যাসোসিয়েশনের কিছু শাখা ২৬ জানুয়ারিকে অস্ট্রেলিয়া ডে হিসেবে উল্লেখ করতে শুরু করেছিল। যদিও অনেকে তখনও ফাউন্ডেশন ডে বা অ্যানিভার্সারি ডে হিসেবে উল্লেখ করতে পছন্দ করতেন।

কিন্তু এই দিনের গল্প শুধুই উদযাপনের নয়—এটি প্রতিরোধের দিনও বটে। তিন বছর পরে, ১৯৩৮ সালে, অবতরণের ১৫০তম বার্ষিকীতে ফার্স্ট নেশনস নেতারা ডে অফ মোরনিং আয়োজন করেছিলেন। এটি ছিল জাতীয় অ্যাবোরজিনাল নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রাথমিক প্রতিবাদ।

বাস্তবে অনেক পরে, অর্থাৎ ১৯৯৪ সালে, এই দিনের সরকারি ছুটিটি অবশেষে জাতীয়ভাবে সমন্বিত হয়।

Australia Day Live 2024
SYDNEY, AUSTRALIA - JANUARY 26: A general view is seen during Australia Day Live 2024 at the Sydney Opera House on January 26, 2024 in Sydney, Australia. (Photo by Don Arnold/WireImage) Credit: Don Arnold/WireImage

২৬ জানুয়ারির ইতিহাস দীর্ঘ, জটিল এবং গভীরভাবে অনুভব করার মত। কিছু মানুষের জন্য এটি উদযাপনের প্রতীক, আবার অনেক ফার্স্ট নেশনস জনগণের জন্য শোক, প্রতিবাদ ও বেঁচে থাকার প্রতীক।

দেশজুড়ে চলমান আলোচনার মধ্যে, এই দিনের পেছনের ইতিহাস জানা ও বোঝা সত্য প্রকাশের দিকে এগোনোর একটি অন্যতম অনুষঙ্গ।

অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড-এর এই পর্বটি এনআইটিভির সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। জন-পল জ্যাঙ্কির অডিও নেওয়া হয়েছে এনআইটিভি দ্বারা তৈরি একটি ভিডিও এক্সপ্লেইনার থেকে।

অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।

আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ?  australiaexplained@sbs.com.au-এ আমাদের একটি ইমেল পাঠান।


Share

Recommended for you

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now